ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান বিদ্যুৎ খাতে ৩৩০ কোটি ডলার ঋণের উদ্যোগে নেজামে ইসলাম পার্টির গভীর উদ্বেগ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু ঝড় ও যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ল

দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই মাসের মধ্যে সারাদেশে অন্তত এক হাজার খেলার মাঠ এবং ঢাকা মহানগরীর প্রতি দুই থেকে তিনটি ওয়ার্ডে একটি করে মাঠ স্থাপন নিশ্চিত করতে বলেছেন তিনি। বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা সভার সিদ্ধান্ত ও নির্দেশনার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, শিশু-কিশোর ও তরুণদের জন্য একটি সুস্থ, সুন্দর ও ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই কার্যক্রমের অংশ হিসেবে ২৭টি জেলায় মাঠ তৈরির জন্য ৪০৩টি খাসজমি চিহ্নিত করা হয়েছে। প্রতিটি মাঠের আয়তন সর্বনিম্ন তিন থেকে সর্বোচ্চ আট বিঘা নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।

মাঠগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত খেলাধুলা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টনসহ ১০টি ভিন্ন ক্রীড়া ইভেন্ট চালু করা হবে। এই ক্রীড়া কার্যক্রমে দেশের প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী ৫ নভেম্বর খুলনা থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই ক্রীড়া ইভেন্টগুলোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সভায় ঢাকা মহানগরীর খেলাধুলার পরিবেশ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৪০টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ৯০টি খেলার মাঠকে উপযোগী করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়মিত ক্রীড়া কার্যক্রম চালুর জন্য প্রস্তুত করা হবে।

এছাড়া দখল হয়ে যাওয়া খেলার মাঠগুলো উদ্ধার করা, নিষ্ক্রিয় বা অচল হয়ে থাকা উপজেলা স্টেডিয়ামগুলোকে সচল ও খেলাধুলার উপযোগী করা এবং প্রতিটি বিদ্যালয়ে নিয়মিত খেলাধুলা ও স্পোর্টস ক্লাব কার্যক্রম চালুর বিষয়েও সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দুই মাসের মধ্যে ১ হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৯:৪৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬