ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাব এল-মান্দেব প্রণালিতে হুথিদের হামলায় ৪ নাবিক নিহত, ওমান সাগরে মার্কিন হামলা আজ রাতে বিশ্বজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, হাসিনার প্রত্যর্পণ পর্যালোচনা করছে দিল্লি রাজধানীতে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে ভোগান্তি দল ও সরকার পৃথক রাখার নির্দেশ তারেক রহমানের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯০ ডলারের কাছাকাছি গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রধান ডাকঘরের জরাজীর্ণ দশা, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ঝালকাঠিতে খাবারের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবার নিঃস্ব, মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ

আজ রাতে বিশ্বজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আজ বুধবার বিশ্বজুড়ে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে মানুষ। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে পূর্ণ সূর্যগ্রহণ শুরু হবে। এই সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে, যার ফলে দিনের আলো হঠাৎ করেই অন্ধকারে পরিণত হবে।

বিজ্ঞানীদের মতে, পূর্ণ সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যের পুরো চাকতিকে ঢেকে ফেলে। পৃথিবী থেকে সূর্য ও চাঁদকে প্রায় সমান আকারের মনে হওয়ার কারণ হলো সূর্যের ব্যাস চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড় হলেও এটি পৃথিবী থেকে চাঁদের তুলনায় ৪০০ গুণ দূরে অবস্থিত।

এই সূর্যগ্রহণের মূল পথ বা ‘পাথ অব টোটালিটি’ উত্তর রাশিয়া থেকে শুরু হয়ে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড পেরিয়ে আটলান্টিক মহাসাগর হয়ে স্পেন ও পর্তুগালের দিকে যাবে। স্পেনের লিওন, ভ্যালেন্সিয়া ও জারাগোজার মতো শহরগুলো এই পথের সরাসরি অবস্থানে রয়েছে। নাসা জানিয়েছে, স্পেনের লিওনে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে এই পূর্ণগ্রাস শুরু হবে এবং তা প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড স্থায়ী হবে।

মাদ্রিদ ও বার্সেলোনায় পূর্ণগ্রাস দেখা না গেলেও সেখানকার মানুষ সূর্যের প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়ার দৃশ্য দেখতে পাবেন। এছাড়া প্যারিসে ৯২ শতাংশ, লন্ডনে ৯১ শতাংশ এবং বার্লিনে ৮৫ শতাংশ সূর্য ঢাকা পড়বে। উত্তর-পশ্চিম আফ্রিকার আলজিয়ার্সে ৯৬ শতাংশ এবং কাসাব্লাঙ্কায় ৮৭ শতাংশ সূর্য ঢাকা পড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর আমেরিকার আলাস্কা ও কানাডার বিভিন্ন অঞ্চলে আংশিক গ্রহণ দেখা যাবে। গ্রিনিচ মান সময় অনুযায়ী আজ বুধবার বিকেল ৩টা ৩৪ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।

তবে বাংলাদেশ বা এই অঞ্চলের আকাশ থেকে মহাজাগতিক এই ঘটনা দেখা যাবে না, কারণ গ্রহণের মূল পথটি উত্তর গোলার্ধের উত্তর আটলান্টিক ও ইউরোপের দিকে সীমাবদ্ধ।

নাসা সতর্ক করে বলেছে, পূর্ণগ্রাসের একেবারে শেষ মুহূর্তগুলো ছাড়া খালি চোখে সূর্যের দিকে সরাসরি তাকানো অত্যন্ত বিপজ্জনক। আংশিক গ্রহণ দেখার সময় অবশ্যই সার্টিফাইড সৌর-পর্যবেক্ষণ চশমা বা উপযুক্ত সোলার ফিল্টার ব্যবহার করতে হবে। আগামী ২০২৭ সালের ২ আগস্ট পরবর্তী পূর্ণ সূর্যগ্রহণটি ঘটবে, যা দক্ষিণ স্পেন, উত্তর আফ্রিকা, সৌদি আরব ও ইয়েমেনের বিভিন্ন এলাকা থেকে পূর্ণগ্রাস হিসেবে দেখা যাবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

আজ রাতে বিশ্বজুড়ে বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হবে মানুষ

আপডেট সময় : ০৯:৪৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬