সংবাদ শিরোনাম :
মঙ্গল গ্রহে রহস্যময় মানবাকৃতি বস্তুর ছবি ঘিরে জল্পনা
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মঙ্গল গ্রহ সম্পর্কে জানতে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি গ্রহটির একটি পুরনো ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব থাকার জল্পনা নতুন করে উসকে দিয়েছে। ছবিটি ২০০৭ সালে নাসার স্পিরিট রোভার ধারণ করেছিল।
ছবিটিতে দেখা যায়, একজন ব্যক্তি হাত ছড়িয়ে হাঁটার ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দেখলে মনে হয়, তিনি এক পা সামনে বাড়িয়ে হেঁটে যাচ্ছেন। তবে এই রহস্যময় ছবি নিয়ে নাসা তাদের অবস্থান স্পষ্ট করেছে। মহাকাশ গবেষণা সংস্থাটি জানিয়েছে, ভিনগ্রহের প্রাণীদের বিষয়ে তাদের কাছে কোনো প্রমাণ নেই।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy





























