ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অভিযোগ করেছেন যে, সাবেক সরকারের পতনের পর থেকেই ইসরাইল সিরিয়ায় আগ্রাসন চালাচ্ছে এবং নতুন নতুন ভূখণ্ড দখল করছে। এছাড়া দেশটির অভ্যন্তরে ইসরাইলি বাহিনী অভিযান, গ্রেপ্তার ও বোমা হামলা অব্যাহত রেখেছে বলেও দাবি করেছেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আটলান্টিক কাউন্সিলের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রেসিডেন্ট আল-শারা জানান, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে সরাসরি আলোচনা শুরু হয়েছিল প্রায় এক বছর আগে। একাধিক দফার আলোচনায় দুই পক্ষ প্রায় ৯০ শতাংশ বিষয়ে একমত হয়েছিল। তবে পরবর্তীতে ‘বিভিন্ন কারণে’ ইসরাইল সেই সমঝোতা থেকে সরে যায় অথবা নতুন কিছু শর্ত যুক্ত করে। তিনি বলেন, দামেস্ক শুরুতেই দাবি করেছিল যে নিরাপত্তাব্যবস্থা নিয়ে যেকোনো আলোচনার আগে ইসরাইলকে ১৯৭৪ সালের চুক্তির পর নির্ধারিত অবস্থানে ফিরে যেতে হবে। এই নিরাপত্তাব্যবস্থা সফল হলে দীর্ঘমেয়াদি শান্তি নিয়ে আলোচনা করা যেতে পারে।

বর্তমান পরিস্থিতিতেও সিরিয়া কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন আল-শারা। তিনি বলেন, সিরিয়া এখনও আলোচনা ও কূটনীতির পথেই হাঁটতে চায়, তবে সিরীয়দের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শান্তি আলোচনা সম্ভব নয়। গোলান মালভূমি প্রসঙ্গে সিরিয়ার অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, জাতিসংঘের স্বীকৃতি অনুযায়ী এই অঞ্চলটি সিরিয়ার ভূখণ্ড। তাই এটি কার মালিকানাধীন, তা নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এছাড়া ইসরাইলের নিরাপত্তাসংক্রান্ত প্রকৃত উদ্বেগ ও কেবল ধারণাপ্রসূত বিষয়গুলো যাচাই করতে একটি আন্তর্জাতিক কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্ব দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে হওয়া একটি বৈঠকের রসিকতা তুলে ধরেন। তিনি ট্রাম্পকে বলেছিলেন, "নিউ জার্সি ইসরাইলিদের দিয়ে দেন না কেন? গোলান মালভূমির মালিক আপনি নন যে সেটি তাদের দেবেন, কিন্তু নিউ জার্সি আপনার।" উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন আল-শারা, যা ১৯৪৬ সালে সিরিয়া স্বাধীন হওয়ার পর কোনো সিরীয় রাষ্ট্রপ্রধানের প্রথম হোয়াইট হাউস সফর ছিল। এর আগে ২০২৫ সালের মে মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদেও ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।

আলোচনা সভায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক সমন্বয়কারী ব্রেট ম্যাকগার্কের এক প্রশ্নের জবাব দেন সিরীয় প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তি নিয়ে করা প্রশ্নের জবাবে আল-শারা বলেন, ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা থাকার সুযোগ ছিল না, কারণ সে সময় তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১৯

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার

আপডেট সময় : ০১:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬