ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, হাসিনার প্রত্যর্পণ পর্যালোচনা করছে দিল্লি রাজধানীতে তীব্র গ্যাস সংকট, সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে ভোগান্তি দল ও সরকার পৃথক রাখার নির্দেশ তারেক রহমানের বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯০ ডলারের কাছাকাছি গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রধান ডাকঘরের জরাজীর্ণ দশা, যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ঝালকাঠিতে খাবারের প্রলোভন দেখিয়ে নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২ সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে পাঁচ পরিবার নিঃস্ব, মহাসড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ সিলেটে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা কোম্পানীগঞ্জে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, হাসিনার প্রত্যর্পণ পর্যালোচনা করছে দিল্লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী নয়াদিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে দীনেশ ত্রিবেদী জনকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ও গঠনমূলক উপায়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুমুখী ও দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা কামনা করেন।

এর আগে গত ১০ আগস্ট ঢাকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সম্পন্ন করে দিল্লির উদ্দেশে রওনা হন হাইকমিশনার ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে হাইকমিশনার গণমাধ্যমকে বলেছিলেন, দুই দেশ একসঙ্গে বসলে সমাধান করা যায় না এমন কোনো সমস্যা নেই বলে তিনি মনে করেন। তাদের লক্ষ্য হওয়া উচিত এমন সমাধান খুঁজে বের করা, যা ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই লাভজনক হয়। তিনি আরও মন্তব্য করেন যে, গণতন্ত্রে ইস্যু থাকাটাই স্বাভাবিক, তবে জনগণের প্রধান চাওয়া হলো একটি ভালো সম্পর্ক, যা দুই দেশের জন্যই উইন-উইন সিচুয়েশন তৈরি করবে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছিল, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশ আশা প্রকাশ করে যে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।

এদিকে আজ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তাদের সরকার পর্যালোচনা করছে। এক বিবৃতিতে তিনি বলেন, প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট এবং দেশটির নিজস্ব নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, হাসিনার প্রত্যর্পণ পর্যালোচনা করছে দিল্লি

আপডেট সময় : ০৯:৩২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬