ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা বন্ধের পক্ষে তসলিমা নাসরিন, শেখ হাসিনাকে ফেরার আহ্বান প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ আর্চারিতে স্বর্ণপদক জিতলেন সীমা আক্তার শিমু নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন গ্রেপ্তারের পর কারাগারে জাজিরার ‘বোমা কুদ্দুস’ ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ট্রাম্পের ৩৮ বারের প্রতিশ্রুতি ও বাস্তবতা সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশ আইনি ফাঁকফোকরে যেভাবে ফিফার ৯ ম্যাচের শাস্তি এড়াতে পারেন পারেদেস কানাডায় পড়তে নতুন নিয়ম: স্টাডি পারমিট ও পিজিডব্লিউপিতে কড়াকড়ি বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী ইউরোপের তাপপ্রবাহে এসি সরবরাহ বাড়াতে রেলপথে ঝুঁকছে চীন

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতের বৈঠক কাম্য নয়: শফিকুর রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

বাংলাদেশে সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীর বৈঠকটিকে অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার সিলেটে একটি স্থানীয় পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ ধরনের বৈঠক কাম্য নয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হওয়া উচিত দেশের সরকার এবং বিরোধী দলের সঙ্গে, কোনোভাবেই অন্য কোনো দেশের প্রতিনিধির সঙ্গে নয়। এই বৈঠকটি সরকার অনুমোদিত কি না, সে বিষয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

একই অনুষ্ঠানে জামায়াত আমির স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন প্রক্রিয়ার সমালোচনা করে বলেন, বিরোধী দল এ নিয়ে উদ্বিগ্ন। তার অভিযোগ, সুষ্ঠু নির্বাচনের সদিচ্ছার অভাব রয়েছে এবং সরকারদলীয় ব্যক্তিদের নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, এসব বিষয় মেনে নেওয়া হবে না।

দেশে চলমান চাঁদাবাজি ও দুর্নীতি বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মহাসচিব এবং জাতীয় সংসদের স্পিকারও এটি স্বীকার করেছেন। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান বলেন, তারেক রহমানকে মনে রাখতে হবে তিনি সবার প্রধানমন্ত্রী। তিনি বলেন, যিনি ধানের শীষে ভোট দিয়েছেন, যিনি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছেন কিংবা যিনি ভোটই দেননি—সবার মতামতের গুরুত্ব থাকা উচিত। এছাড়া তিনি সতর্ক করে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে তার পরিণতি ভয়াবহ হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতের বৈঠক কাম্য নয়: শফিকুর রহমান

আপডেট সময় : ০৩:৩৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬