ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাজিলিয়ানদের মধ্যে কমছে ফুটবলের জনপ্রিয়তা, জরিপে উঠে এল তথ্য ‘মিনিকেট’ নামে ধানের জাতই নেই, তবুও বাজারে সয়লাব চাল লোহাগাড়ায় ১৬ হাজার ইয়াবাসহ চারজন আটক বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তোরেস মাদারীপুরে মানব পাচারকারী দম্পতি আটক, লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় সজল, হানিয়া বা ইকরা—কারও সঙ্গেই গভীর বন্ধুত্ব নেই মাহিরার ত্রাণের আশায় আঙুলের ছাপ দিয়ে ‘রোহিঙ্গা’ পরিচয় সংকটে ৫০০ বাংলাদেশি তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর সারা দেশে ৫০০টিরও বেশি মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন দূতের বৈঠক কাম্য নয়: শফিকুর রহমান

তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে এক ধরনের খেলা খেলছে বলে মন্তব্য করেছেন ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি অভিযোগ করেন যে, সরকার সংস্কারের কথা বারবার বললেও নিজেদের গঠিত সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। বরং এসব সুপারিশ ডাস্টবিনে ছুড়ে ফেলা হয়েছে।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন পরিচালিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী গবেষণা কনসোর্টিয়াম 'সোয়াস অ্যান্টি-করাপশন এভিডেন্স' এই সভার আয়োজন করেছিল। সভায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুশতাক খান ও অধ্যাপক পল্লবী রায় এক-এগারো ও জুলাই অভ্যুত্থান নিয়ে পৃথক দু’টি প্রবন্ধ উপস্থাপন করেন।

হোসেন জিল্লুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের পর বিপুল জনপ্রত্যাশা নিয়ে গঠিত এই সরকারের ব্যর্থতার প্রধান তিনটি ক্ষেত্র রয়েছে। এর মধ্যে অন্যতম হলো সরকারে আমলাদের যুক্ত করা, তরুণদের ভুল দিকনির্দেশনা দেয়া এবং নিজেদের সংস্কার পরিকল্পনা নিজেরাই উপেক্ষা করা। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে তরুণদের মধ্যে ক্ষমতার প্রতি একধরনের আকর্ষণ তৈরি হয়েছে, যার পেছনে সরকারের যথাযথ দিকনির্দেশনার অভাব রয়েছে। এর ফলে শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ তুলেছিল, আমলাতন্ত্রের সঙ্গে সরকারের আপস তাতে বাধা হয়ে দাঁড়িয়েছে। পুরনো আমলাতান্ত্রিক কাঠামো ভাঙার পরিবর্তে একই ধরনের আমলাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হয়েছে, ফলে কাঙ্ক্ষিত পরিবর্তনের বদলে আগের ব্যবস্থাই কার্যত বহাল থেকেছে। হোসেন জিল্লুর রহমানের মতে, সরকার শুরু থেকেই রক্ষণশীল ও নিরাপদ পথ বেছে নিয়েছে, যা মৌলিক সংস্কারের পথে বাধা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর

আপডেট সময় : ০৩:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬