ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তিকর কথোপকথন ফাঁস, শাবিপ্রবি ছাত্রশক্তির নেতাকে অব্যাহতি বড়লেখায় জামায়াতের গণমিছিল: গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি ব্রাজিলিয়ানদের মধ্যে কমছে ফুটবলের জনপ্রিয়তা, জরিপে উঠে এল তথ্য ‘মিনিকেট’ নামে ধানের জাতই নেই, তবুও বাজারে সয়লাব চাল লোহাগাড়ায় ১৬ হাজার ইয়াবাসহ চারজন আটক বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিচ্ছেন বিশ্বকাপ ফাইনালের গোলদাতা তোরেস মাদারীপুরে মানব পাচারকারী দম্পতি আটক, লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায় সজল, হানিয়া বা ইকরা—কারও সঙ্গেই গভীর বন্ধুত্ব নেই মাহিরার ত্রাণের আশায় আঙুলের ছাপ দিয়ে ‘রোহিঙ্গা’ পরিচয় সংকটে ৫০০ বাংলাদেশি তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে অন্তর্বর্তী সরকার: হোসেন জিল্লুর

সজল, হানিয়া বা ইকরা—কারও সঙ্গেই গভীর বন্ধুত্ব নেই মাহিরার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তার জন্য আয়োজিত একটি দাতব্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন পাকিস্তানের শীর্ষস্থানীয় চলচ্চিত্র ও নাট্য তারকা মাহিরা খান। লন্ডনে ‘লাক্স ইভেন্টস ইউকে’র উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ব্রিটিশ-পাকিস্তানি কমিউনিটির ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি।

অনুষ্ঠান চলাকালীন মাহিরা খানের কাছে জানতে চাওয়া হয়, সজল আলি, হানিয়া আমির ও ইকরা আজিজের মধ্যে ভবিষ্যতে তিনি কার সঙ্গে কাজ করতে আগ্রহী। এই প্রশ্নের জবাবে মাহিরা অত্যন্ত স্পষ্টভাবেই জানান যে, এই তিন সহশিল্পীর সঙ্গেই তার সুসম্পর্ক রয়েছে, কিন্তু তাদের কারও সঙ্গেই তার গভীর বন্ধুত্ব নেই। মাহিরা বলেন, ‘তাদের সবার সঙ্গেই আমার সুসম্পর্ক রয়েছে, কিন্তু তাদের কারোর সঙ্গেই আমার গভীর বন্ধুত্ব নেই।’

অভিনেত্রী জানান, ব্যস্ত সূচির কারণে নিয়মিত দেখা-সাক্ষাৎ বা আড্ডা দেওয়া সম্ভব হয় না বলেই তাদের মধ্যে এক ধরনের দূরত্ব রয়ে গেছে। তবে শিল্পীদের মধ্যে কোনো ধরনের তিক্ততা বা প্রতিদ্বন্দ্বিতা রয়েছে—এমন সম্ভাবনা তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।

কথোপকথনের এক পর্যায়ে মাহিরা অভিনেত্রী সজল আলির ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে যদি তিনি ও সজল একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় করেন, তবে তা পাকিস্তানি চলচ্চিত্রের ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে পারে। মাহিরার এই স্পষ্টবাদী বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তরা তার সততার প্রশংসা করেন। অনেকেই ভবিষ্যতে পর্দায় সজল ও মাহিরার রসায়ন দেখার আগ্রহ প্রকাশ করেছেন।

মাহিরা খানকে সর্বশেষ ‘লাভ গুরু’, ‘নিলুফার’ এবং ‘আগ লাগে বস্তি মে’ চলচ্চিত্রে দেখা গেছে। এছাড়া ‘রাজিয়া’, ‘হাম কাহাঁ কে সাচে থে’, ‘এক হ্যায় নিগার’, ‘সদকে তুমহারে’, ‘বিন রায়’ ও ‘কায়েদ-ই-আজম জিন্দাবাদ’-এর মতো জনপ্রিয় ড্রামা ও চলচ্চিত্রে অভিনয় করে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

সজল, হানিয়া বা ইকরা—কারও সঙ্গেই গভীর বন্ধুত্ব নেই মাহিরার

আপডেট সময় : ০৪:০৬:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬