ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লঞ্চ ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের যুদ্ধ জিতলে লুটের মালে বিজয়ীরই অধিকার, জাতিসংঘে ঘোষণা ট্রাম্পের বগুড়া সিটি কর্পোরেশনের দুই প্রশাসনিক পদে সেনা কর্মকর্তাদের নিয়োগ জাতিসংঘের বিকল্প কেবলই কল্পনাতীত: ড. খলিলুর রহমান পুলিশের দাবি উন্নতি, বাস্তবে জনমনে নিরাপত্তাহীনতা ও উৎকণ্ঠা পাকিস্তানে অনলাইনে যৌন নিপীড়নের ফাঁদে ১৫ লাখ শিশু গাজায় বিশ্ববাসীর নিষ্ক্রিয়তা লজ্জাজনক: জাতিসংঘে ইমানুয়েল ম্যাক্রোঁ গাইবান্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করলে স্থানীয়ভাবে প্রতিহত করার আহ্বান প্রিন্সের স্ত্রীর মৃত্যুর তদন্তে ঘুষ: অস্ট্রেলিয়ায় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

নতুন পেশায় যুক্ত হলেন অভিনেতা হাসান মাসুদ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন অভিনয়ের পর্দায় নিয়মিত ছিলেন অভিনেতা হাসান মাসুদ, তবে গত কয়েক বছর ধরে তিনি নিজেকে এই মাধ্যম থেকে গুটিয়ে নিয়েছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি যে চাকরির সন্ধানে থাকার কথা জানিয়েছিলেন, অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। তিনি সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক স্টুডেন্ট কনসালটেন্সি প্রতিষ্ঠান 'জেইন গ্লোবাল'-এ 'হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড' হিসেবে যোগদান করেছেন। গত ১ সেপ্টেম্বর থেকে তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন এই দায়িত্ব পালন শুরু করেছেন।

এর আগে গত মাসে হাসান মাসুদের একটি সাক্ষাৎকার ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। সেই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে হজ থেকে ফেরার পর তিনি ধর্মকর্মে বেশি সময় দিচ্ছেন এবং এখন তিনি ধার্মিক হয়ে গেছেন। এই মন্তব্যের পর অনেক নেটিজেন ও সহকর্মী তাকে কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, কেউ কেউ অভিযোগ করেছিলেন যে আলোচনায় থাকতে তিনি এমনটি বলেছেন। আবার কারো মতে, তিনি তার অভিনয়সত্তাকে খাটো করেছেন।

তীব্র সমালোচনার মুখে পড়ে হাসান মাসুদ স্পষ্ট করেছেন যে, তার বক্তব্যটি ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি জানান, তিনি অভিনয় ছেড়ে দেননি। মূলত কনটেন্টের মান নিয়ে অসন্তুষ্টি থেকেই তিনি দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত ছিলেন। ভালো গল্পের চিত্রনাট্য পেলে তিনি আবারও অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, হাসান মাসুদের কর্মজীবন শুরু হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীতে। পরবর্তীতে তিনি সাংবাদিক হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। সাংবাদিকতা ছেড়ে নাট্যাঙ্গনে পা রাখার পর তিনি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

নতুন পেশায় যুক্ত হলেন অভিনেতা হাসান মাসুদ

আপডেট সময় : ০৫:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬