ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম একলাফে ২০ টাকা বাড়ানোর বিকল্প যেখানে ছিল মহেশখালীতে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকে কীভাবে: প্রশ্ন টিআইবির ভিয়েতনামি কালো ধানে বোচাগঞ্জে নতুন স্বপ্নের পথে রকিবুল বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে এখনো পিছিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে আবারও সোনা জিতল ভারতের মেয়েরা রেফারি মন্তব্যে শাস্তি থেকে বাঁচলেন রিয়াল কোচ মরিনিও নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল হবে: সড়কমন্ত্রী শাহজালাল মাজারের দানের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করা হবে

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া রাই

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। প্যারিস ফ্যাশন উইকের আলোচিত ‘লে দেফিলে’ আয়োজনে র‍্যাম্পে হাঁটবেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর আইফেল টাওয়ারের সামনে প্লাস জফ্রে এলাকায় বসবে তারকাখচিত এই আয়োজন। ফরাসি প্রসাধনী ব্র্যান্ড লরিয়াল প্যারিসের উদ্যোগে এবার অনুষ্ঠিত হবে ‘লে দেফিলে’র নবম আসর।

এবারের আয়োজনের মূল ভাবনা ‘নিজের যোগ্যতা প্রকাশ করো’। নারীর আত্মবিশ্বাস, বৈচিত্র্য, পারস্পরিক সংহতি ও অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন। দীর্ঘদিন ধরে লরিয়াল প্যারিসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন ঐশ্বরিয়া। তাই এবারের আয়োজনে তার উপস্থিতিও বিশেষ গুরুত্ব পাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে তার র‍্যাম্পে ফেরাকে আত্মবিশ্বাস, শক্তি ও নিজস্ব সৌন্দর্যবোধের প্রতীক হিসেবে তুলে ধরা হচ্ছে। ২০১৭ সালে যাত্রা শুরু করা ‘লে দেফিলে’ ইতোমধ্যে ফ্যাশন, সৌন্দর্য ও বিনোদন জগতের অন্যতম আলোচিত আয়োজন হয়ে উঠেছে।

এবারের আয়োজনে ঐশ্বরিয়ার পাশাপাশি সিমোন অ্যাশলি, ভায়োলা ডেভিস, কারা ডেলেভিন, জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া ও অ্যান্ডি ম্যাকডাওয়েলসহ আন্তর্জাতিক অঙ্গনের আরও অনেক তারকার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এবারের আয়োজন শুধু র‍্যাম্পে তারকাদের উপস্থিতিতেই সীমাবদ্ধ থাকছে না। ভারতীয় ত্বকের রঙের কথা বিবেচনায় রেখে লরিয়াল প্যারিস বাজারে আনছে নতুন ‘রানওয়ে ম্যাট কালেকশন’। এতে ‘ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্স’ তরল লিপস্টিকের পাঁচটি নতুন গাঢ় রং থাকছে। এই কালেকশনের বিশেষ আকর্ষণ ‘৪২৩ অডাসিয়াস রেড’। প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ঐশ্বরিয়ার ঠোঁটেও এই রং দেখা যাবে বলে জানা গেছে।

ভারতীয় ক্রেতাদের কাছে প্যারিসের এই সৌন্দর্য-অভিজ্ঞতা পৌঁছে দিতে লরিয়াল প্যারিস অনলাইন সহযোগী হিসেবে অ্যামাজন এবং অফলাইন সহযোগী হিসেবে লাইফস্টাইল স্টোরসের সঙ্গে কাজ করছে। এছাড়া আগামী অক্টোবর মাসে মুম্বাইয়ে প্রথমবারের মতো বিশেষ সৌন্দর্যবিষয়ক কর্মশালারও আয়োজন করবে প্রতিষ্ঠানটি। ফলে প্যারিস ফ্যাশন উইকে ঐশ্বরিয়ার প্রত্যাবর্তন ঘিরে এরই মধ্যে ভক্ত ও ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

প্যারিস ফ্যাশন উইকের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া রাই

আপডেট সময় : ০৩:০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬