ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ সাবেক সাত এমপি ও তাদের স্বজনদের বিরুদ্ধে দুদকের মামলা আপা আর ফিরে আসবে না, খুনিদের ছাড় নেই: তথ্য প্রতিমন্ত্রী বারিধারায় গাড়িচাপা: কিশোর চালক আজান আলী শরীফ অবশেষে গ্রেপ্তার সম্ভাবনা থেকে সংকটে গণঅধিকার পরিষদ: রাজনীতির মাঠে টিকে থাকার লড়াই

আন্নার আমন্ত্রণে এক আড্ডায় ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৬

বাংলাদেশের চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রীরা মেতে উঠেছিলেন এক প্রাণবন্ত আড্ডা ও স্মৃতিকথায়। সময়ের সাথে সাথে চলচ্চিত্রের গল্প ও চরিত্রে পরিবর্তন আসায় আগের মতো নিয়মিত পর্দায় দেখা যায় না সুলতানা, নূতন, দিলারা, রীনা খান, দুলারী ও রেবেকাদের মতো জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের। বিশেষ কোনো উপলক্ষ ছাড়া তাদের নিজেদের মধ্যেও দেখাসাক্ষাৎ খুব একটা হয়ে ওঠে না। এই দূরত্ব দূর করতেই সম্প্রতি এক ব্যতিক্রমী পুনর্মিলনীর উদ্যোগ নেন পর্দায় বহু ছবিতে মায়ের চরিত্রে অভিনয় করা কামরুন্নাহার আন্না।

রাজধানীর আগারগাঁওয়ে আন্নার নিজ বাসভবনে এই বিশেষ আড্ডার আয়োজন করা হয়। দীর্ঘদিনের এই পরিকল্পনায় সাড়া দিয়ে সেখানে হাজির হন সুলতানা, নূতন, দিলারা, রীনা খান ও রেবেকা’সহ বেশ কয়েকজন গুণী তারকা।

‘রক্তাক্ত বাংলা’ সিনেমায় কলকাতার জনপ্রিয় নায়ক প্রসেনজিতের বাবা বিশ্বজিতের বোনের চরিত্রে অভিনয় করেছিলেন সুলতানা। সেই সিনেমার কালজয়ী গান ‘ও দাদা ভাই মূর্তি বানাও’-এর মাধ্যমে আজও দর্শকের হৃদয়ে গেঁথে আছেন তিনি। আড্ডায় অংশ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে, অনেক দিন পর এমন একটি গল্পের আড্ডায় মেতে উঠে ভীষণ ভালো লেগেছে। সুন্দর আয়োজনের জন্য আন্নাকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

নায়করাজ রাজ্জাকসহ বহু কিংবদন্তি অভিনেতার সঙ্গে জুটি বেঁধে কাজ করা আরেক জনপ্রিয় অভিনেত্রী দিলারা ইয়াসমিন বলেন, ‘জরুরি কাজ ছাড়া এখন আর ঘর থেকে বের হওয়া হয় না। আন্না যখন এই পরিকল্পনার কথা জানিয়েছিল, তখনই খুব ভালো লেগেছিল। আজ সবার সঙ্গে দেখা হয়ে যে আনন্দ হচ্ছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

আয়োজন শেষে গৃহকর্ত্রী ও অভিনেত্রী আন্না নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আরও অনেককেই দাওয়াত দিয়েছিলাম। কিন্তু সবার সময় একসঙ্গে না মেলায় অনেকে আসতে পারেননি, যা নিয়ে পরে তারা আফসোসও করেছেন। তবে সুলতানা আপা, নূতন আপা, দিলারা আপা ও রীনা আপার মতো গুণী শিল্পীরা যে আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন, এই দিনটি আমার জীবনে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

এই আড্ডায় উঠে আসে পুরোনো কাজের স্মৃতিও। অভিনেত্রী নূতন এর আগে দিলারা ইয়াসমিনের সঙ্গে ‘জুলুম’ এবং সুলতানার সঙ্গে ‘সাত ভাই চম্পা’ ও ‘রসিয়া বন্ধু’সহ একাধিক চলচ্চিত্রে স্ক্রিন শেয়ার করেছেন। তবে আন্নার কখনো এই তিনজনের সঙ্গে একই সিনেমায় অভিনয়ের সুযোগ হয়নি। সব মিলিয়ে স্মৃতিকথা আর পুনর্মিলনীর আনন্দময় আবহে কেটেছে প্রবীণ এই তারকাদের দিনটি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

আন্নার আমন্ত্রণে এক আড্ডায় ঢাকাই সিনেমার গুণী অভিনেত্রীরা

আপডেট সময় : ০৩:৫৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬