ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরাসি ডাগআউটে জিদান, প্রথম ম্যাচের টিকিট শেষ ২৪ ঘণ্টার কম সময়ে হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার বড় শঙ্কা আওয়ামী লীগ সরকারের পতন কেন হলো: নেপথ্যের রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে: শামা ওবায়েদ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ৯ রোহিঙ্গা আটক প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫টি মামলা ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী

স্থানীয় নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে পরিচ্ছন্ন ভাবমূর্তি, ভোটারদের কাছে জনপ্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে কার্যকর যোগাযোগের সক্ষমতাকে প্রধান মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থী বাছাই প্রক্রিয়ায় দলের জন্য ত্যাগ স্বীকার করা এবং জেল-জুলুম ও নির্যাতনের শিকার পরীক্ষিত নেতাকর্মীদের বিশেষ গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়া হবে। স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে জেলা ও উপজেলা নেতারা সমন্বয় করে একক প্রার্থী চূড়ান্ত করবেন।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। দলের চেয়ারপারসন তারেক রহমানের উপস্থিতিতে এই সভায় রাজশাহী বিভাগের জয়পুরহাট এবং নওগাঁ জেলার নেতারা অংশ নেন। সভায় রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকসহ সংশ্লিষ্ট দুই জেলার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সূত্রমতে, স্থানীয় সরকার নির্বাচনের আগে নাকি পরে জেলা ও উপজেলা কমিটি পুনর্গঠন করা হবে, তা নিয়ে সভায় নেতাদের মতামত গ্রহণ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সকল জেলার নেতাদের সঙ্গে আলোচনার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

মতবিনিময় সভায় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন নেতা জানিয়েছেন, সভায় স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও বিভিন্ন অভিযোগসহ নেতাকর্মীদের চাওয়া-পাওয়ার নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

স্থানীয় নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি

আপডেট সময় : ১০:০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬