ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ৯ রোহিঙ্গা আটক প্রেমিকা দিবসে রহস্যময় উপহার পেয়ে যা বললেন পরীমণি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫টি মামলা ঢাবিতে স্নাতক ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী গলায় পারফিউম দিলে কি সত্যিই ক্যানসার হয়? যা বলছেন গবেষকরা মাদরাসাকে অবহেলার ইতিহাস শুরু হয়েছিল মুজিব আমল থেকেই: মাহমুদুর রহমান ফ্যাসিবাদ বিলোপে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে: ফরহাদ মজহার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫টি মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত শনিবার (১ আগস্ট) পরিচালিত এই অভিযানে মোট ১ হাজার ৯৫টি মামলা দায়ের করা হয়েছে। রোববার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিএমপির ট্রাফিক বিভাগের তথ্য অনুযায়ী, বিভিন্ন জোনে অভিযান চালিয়ে এই মামলাগুলো করা হয়। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ৮৫টি, লালবাগ বিভাগে ১১০টি, মতিঝিল বিভাগে ২১২টি এবং ওয়ারী বিভাগে ৭৩টি মামলা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ১৫৮টি, মিরপুর বিভাগে ১৬৭টি, উত্তরা বিভাগে ১৮৭টি এবং গুলশান বিভাগে ১০৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানকালে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল রয়েছে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে চলাচলকারী মোট ৩৮৩টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ২৬০টি গাড়ি রেকার করা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯টি বাস, ১২টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি ও ১০৬টি মোটরসাইকেলসহ মোট ২১২টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ৫টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৭৩টি মামলা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,০৯৫টি মামলা

আপডেট সময় : ১১:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬