রাজধানীর কাঁঠালবাগানে জামাতার ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত
- আপডেট সময় : ১২:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

রাজধানীর কলাবাগান এলাকার কাঁঠালবাগানে পারিবারিক কলহের জেরে হৃদয় ওরফে শিপন নামের এক জামাতার ছুরিকাঘাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ফারজানা আকতার রাত্রি (২০) এবং তার মা ফিরোজা বেগম (৩৮)। এ ঘটনায় অভিযুক্ত জামাতা শিপনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
নিহত ফারজানার বাবা মো. ফারুক হোসেন জানান, গত শুক্রবার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা শরীয়তপুরের গোসাইরহাটের গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখানে বিয়ের দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডা হয় এবং পরে শিপন না খেয়েই ঢাকায় ফিরে আসেন। শনিবার রাতে ফারুক হোসেন তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় ফিরে কাঁঠালবাগানের বাসায় ওঠেন। রোববার সকালে ফারুক হোসেন বাসার বাইরে থাকা অবস্থায় আবারও স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক জানান, শিপন ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে প্রথমে তার স্ত্রী ফারজানার ওপর হামলা চালান। পরে শাশুড়ি ফিরোজা বেগমকেও এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। ঘটনাস্থলেই ফারজানা মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা ফিরোজা বেগমকেও মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, হামলার পরপরই শিপন তাদের এক বছর বয়সি শিশু সন্তান রায়হানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। পরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত শিপনকে গ্রেফতার করে। শিপনের বাড়ি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফিরোজা বেগমের লাশ মর্গে রাখা হয়েছে এবং অপর লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টার দিকে ‘পারিবারিক কলহের জের’ ধরে এই ঘটনা ঘটে। শিপনের স্ত্রীর নাম ফারজানা আকতার রাত্রি (২০) এবং শাশুড়ি ফিরোজা বেগম (৩৮)।
ফারুক হোসেন জানান, শনিবার রাতে তিনি, তার স্ত্রী ও মেয়ে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরে কাঁঠালবাগানের বাসায় ওঠেন। রোববার (২ আগস্ট) সকালে তিনি বাসার বাইরে ছিলেন। এ সময় আগের বিরোধের জের ধরে আবারও শিপনের সঙ্গে ফারজানার কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিয়ে ঝগড়া থামানোর চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হ





























