ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী ১২ ও ১৩ই সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দায়িত্বশীল সরকারি সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, সময় গড়ানোর সাথে সাথে সম্মেলনে তার যোগ দেয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

এই পরিস্থিতির মূল কারণ হিসেবে উঠে এসেছে আমন্ত্রণপত্রের ভাষা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে পাঠানো এই দাওয়াতপত্রটি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়। তবে আমন্ত্রণপত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন না করে ‘বিমসটেকের চেয়ার’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দাওয়াতপত্রের এই ভাষা এবং তা ঘিরে তৈরি হওয়া অস্বস্তিই সফরের সম্ভাবনা কমে যাওয়ার বড় কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিষয়টি নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্ন উঠলে কোনো সরাসরি ব্যাখ্যা পাওয়া যায়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ব্রিকস সম্মেলনের প্রস্তুতি চলছে এবং আমন্ত্রণ ও কারিগরি বিষয়গুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

এদিকে, সরকারের বর্তমান প্রস্তুতির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর। দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ২১শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখানে ২৪শে সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন। এবারের সফরে তার সঙ্গে প্রায় ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল থাকার কথা রয়েছে।

তারেক রহমানের এই ভাষণ বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ এবারের অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রায় চার দশক আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর বাংলাদেশের সভাপতিত্বের সময়েই প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা

আপডেট সময় : ১২:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬