ঢাকা ০১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের স্মরণে মাভাবিপ্রবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি এসএসসির ফল প্রকাশে বিলম্ব: শিক্ষার্থীদের বাড়ছে উদ্বেগ ও আত্মহত্যার ঝুঁকি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বিএনপি দেশজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ শুরু করল যুব উন্নয়ন অধিদপ্তর ফরাসি ডাগআউটে জিদান, প্রথম ম্যাচের টিকিট শেষ ২৪ ঘণ্টার কম সময়ে হরমুজ প্রণালিতে অস্থিরতা: বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার বড় শঙ্কা আওয়ামী লীগ সরকারের পতন কেন হলো: নেপথ্যের রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে: শামা ওবায়েদ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ৯ রোহিঙ্গা আটক

বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে: শামা ওবায়েদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশ নিবিড় যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিগগিরই সাবেক এই পুলিশ প্রধানকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। আজ রোববার রাজধানীতে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে ফিরিয়ে আনার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র আদান-প্রদান করা হয়েছে। তিনি উল্লেখ করেন, ইউএই কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছিল, যা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যথাযথভাবে সরবরাহ করা হয়েছে। দুই দেশের মধ্যে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রয়েছে।

শামা ওবায়েদ আরও জানান, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ তাদের নিজস্ব আইন অনুযায়ী এ সংক্রান্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশও আইনানুগ সব পথ অনুসরণ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে, ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম)’-এর লক্ষ্য বাস্তবায়নে প্রণীত জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাপ) ২০২৬-২০৩০-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে: শামা ওবায়েদ

আপডেট সময় : ১২:৩৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬