ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লোহাগাড়ায় ১৬ হাজার ইয়াবাসহ চারজন আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের লোহাগাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। শনিবার (১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ঢাকা-মেট্টো-গ-৩১-৪৮৬৩ নম্বরের একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানোর সময় বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ। তাকে সহায়তা করেন এসআই গৌবিন্দ চন্দ দাসসহ পুলিশের একটি দল।

আটককৃত চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন পলাশ মাহমুদ (৩৬), মো. সজীব মিয়া (২৮), সাদিয়া আক্তার (২৪) ও নুসরাত জাহান ইভা (১৯)। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত ইয়াবার পরিমাণ ১৬ হাজার পিস।

আটককৃতদের লোহাগাড়া থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

লোহাগাড়ায় ১৬ হাজার ইয়াবাসহ চারজন আটক

আপডেট সময় : ০৪:৩৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬