ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটার ফাটল, ঝুঁকিতে যান চলাচল সাটুরিয়ায় ৮১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রস্তুত স্থানীয় প্রশাসন বেতাগীতে ফসল রক্ষায় দুই কিমি জরাজীর্ণ সড়ক মেরামতের দাবি দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত ‘বিদায় আনাস’, ধারাবাহিক শেষে আবেগঘন পোস্ট অভিনেতা ফারহান সাঈদের শরীয়তপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি নেতা মতিউর রহমান বহিষ্কার ইউরোপের রঙিন স্বপ্ন, দালালের ফাঁদে নিঃস্ব বাংলাদেশিরা ২৮০ টাকার সাইকেলে ৬০ বছর ধরে পথ চলছেন বীর মুক্তিযোদ্ধা সামাদ মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রকে তাড়াতে ইরানের নতুন রণকৌশল মৌসুমি ফ্লু যেভাবে বড় বিপদ হয়ে দেখা দিতে পারে

সাটুরিয়ায় মা ও ছেলে হত্যা মামলায় সোলায়মানের ১০ বছরের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জের সাটুরিয়ায় মা ও তার ছয় বছরের সন্তানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সোলায়মান হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি আদালত আসামিকে অর্থদণ্ডও প্রদান করেছেন। রায়ে উল্লেখ করা হয়েছে, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আ ফ ম নূরতাজ আলম বাহার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ৮ জানুয়ারি রাত সাড়ে ৮টা থেকে পরদিন সকাল ৬টার মধ্যে সাটুরিয়া উপজেলার কাউন্নারা গ্রামে নিজ বাড়ির দ্বিতীয় তলায় পারভিন আক্তার ও তার ছয় বছরের ছেলে আব্দুল নূরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। ঘটনার তদন্ত শেষে পুলিশ পরিদর্শক আবুল কালাম ২০২০ সালের ১৪ মে সোলায়মান হোসেনকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৩১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত ১৮৬০ সালের দণ্ডবিধির ৩০৪ ধারায় সোলায়মান হোসেনকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সাটুরিয়ায় মা ও ছেলে হত্যা মামলায় সোলায়মানের ১০ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৮:২২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬