ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসে মৃত্যু বাড়ছে: দিনে গড়ে দেশে আসছে ১৪টির বেশি মরদেহ সৌদি আরবে সেনা পাঠাতে সম্মত তুরস্ক ও পাকিস্তান খুলনার কয়রায় ২০ প্রাথমিক বিদ্যালয়ে নেই কোনো মুসলিম শিক্ষক দৃশ্যম ৩-এর সাফল্য ও শতকোটি রুপির সম্পদ: অনন্য শ্রিয়া সরন ভানু বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি ‘ভানু পেল লটারি’ আওয়ামী লীগ নেতাকে প্রত্যয়ন: বিএনপির দুই নেতার পদ স্থগিত ২২ দিন মেঘনায় মাছ ধরা বন্ধ, ৪২ হাজার জেলে পাবেন চাল ফুলপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর কন্যাসন্তান জন্ম, পিতৃত্বের স্বীকৃতি দাবি কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে ২২ জনের মৃত্যু মহেশখালীতে ডেঙ্গু আক্রান্ত কলেজছাত্রের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

কুমিল্লায় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪, অপরাধ স্বীকারের তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা এরই মধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, পুরো দেশবাসী এই ঘটনায় গভীরভাবে মর্মাহত। একটি অপ্রাপ্তবয়স্ক শিশু নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর মাত্র ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন সব আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। আগে তিনজন এবং আজ আরও একজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা অপরাধ স্বীকার করেছে। এখন বাকি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বয়স ও পরিচয় সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তাদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে। তবে সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাই করা হচ্ছে। তারা অনেকটা কিশোর অপরাধ চক্রের মতো এবং অপ্রতিমের সঙ্গে তাদের বন্ধুত্ব ও ওঠাবসা ছিল। তারা প্রায়ই একসঙ্গে আড্ডা দিত। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গ্রেপ্তারকৃতদের অনেকেই অপ্রতিমের চেয়ে ৫ থেকে ১০ বছরের বড়।

হত্যাকাণ্ডের মূল সূত্র বা আলামত হিসেবে অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, মূল সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়েছে। সব আলামত পাওয়া গেছে এবং আসামিরা ঘটনা স্বীকার করেছে। এখন ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করাসহ অন্যান্য আইনি কার্যক্রম নিয়ে কাজ করছে পুলিশ। দ্রুততম সময়ে সব আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধারের জন্য পুলিশের ভূমিকার প্রশংসাও করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন যে, রামিসা হত্যাকাণ্ডের মতো এই মামলার বিচারও দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। তিনি বলেন, বিচার কাজ সম্পন্ন করবে আদালত। তবে পুলিশ আইনি প্রক্রিয়া মেনে দ্রুত চার্জশিট দাখিলের মাধ্যমে সহযোগিতা করবে। নিহত অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ফরেনসিক বিশ্লেষণ চলছে।

উল্লেখ্য, কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের সময় মোবাইলটি পাওয়া যায়নি, যা পরে তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়। অপ্রতিমের মা ড. নাহিদা বেগম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

কুমিল্লায় অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪, অপরাধ স্বীকারের তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬