ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম

শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুড়িগ্রামের চরাঞ্চলের খেয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে আসেন না—এমন অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব শ্রেণিকক্ষ বন্ধ দেখতে পায়। এরপর তারা লাঠিসোঁটা হাতে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না, যার ফলে তাদের পাঠদান ব্যাহত হচ্ছে। তারা জানায়, শিক্ষকরা দিনের পর দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। নিয়মিত পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েই তারা এই আন্দোলনে নেমেছে।

স্থানীয় বাসিন্দা আল আমিন জানান, বিদ্যালয়টির এমন নাজুক অবস্থা দীর্ঘদিনের। বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক থাকলেও তাদের কেউই নিয়মিত আসেন না। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থানীয়রা গিয়ে পরিস্থিতি শান্ত করেন। বিষয়টি নিয়ে অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই শিক্ষার্থীদের এই আচরণকে অনাকাঙ্ক্ষিত মনে করলেও, বিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

শিক্ষকদের অনুপস্থিতিতে কুড়িগ্রামে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় : ০৬:১৬:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬