ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ মৃত সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ বাণিজ্য: ঝিনাইদহে তোলপাড় পানির হিস্যায় একচুলও ছাড় দেবে না বাংলাদেশ: নাহিদ ইসলাম

দাউদকান্দিতে ১৭টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে বৃত্তি ও সম্মাননা দেওয়া হয়েছে। 'মেধার বিকাশ সমাজকল্যাণ-সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন'-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বৃত্তি প্রদানের পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দাউদকান্দি, তিতাস ও মেঘনা উপজেলার সমন্বয়ে গঠিত এই সংগঠনটি শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করে।

গত বুধবার বিকালে দাউদকান্দির গৌরীপুর বন্ধন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কুমিল্লা উত্তর জেলার সভাপতি মো. কালাম পারভেজ ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিসিআইসির সাবেক পরিচালক মো. দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মো. মামুন হোসেন ভূঁইয়া, ভয়েজার ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সুমন সরকার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মাজহারুল ইসলাম এবং ভিপি মাসুম রেজা মিন্টু। এস এম মিজানুর রহমান পাপ্পু ও আবদুল হালিম রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, স্থায়ী কমিটির সদস্য, শিক্ষাবিদ, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক ও সমাজসেবকেরা উপস্থিত ছিলেন।

আয়োজনে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক ও শিক্ষকরা অংশ নেন। অতিথিরা শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভার বিকাশে এবং তাদের শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতে এই ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

দাউদকান্দিতে ১৭টি প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

আপডেট সময় : ০২:০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬