ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ কৃষ্ণ সাগরে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ২৩ ভারতীয় নাবিক উদ্ধার ফ্রান্সে মুসলমানরা দেশ দখলের চেষ্টা করছে: ডোনাল্ড ট্রাম্প সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ২৫০ মিটার ফাটল, ঝুঁকিতে যান চলাচল সাটুরিয়ায় ৮১ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় প্রস্তুত স্থানীয় প্রশাসন বেতাগীতে ফসল রক্ষায় দুই কিমি জরাজীর্ণ সড়ক মেরামতের দাবি দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার সাময়িক অব্যাহতিপ্রাপ্ত ‘বিদায় আনাস’, ধারাবাহিক শেষে আবেগঘন পোস্ট অভিনেতা ফারহান সাঈদের শরীয়তপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপি নেতা মতিউর রহমান বহিষ্কার

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হবে এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তবে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসার আগে একজন সংসদ সদস্যকে নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। এই সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারি এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে কোনো অপরাধী ছাড় পাবে না এবং সরকার সব ধরনের অপরাধ দমনে দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, এই সরকারের সময়ে মাত্র সাতদিনে চার্জশিট দেওয়া এবং ১৫ দিনে বিচার সম্পন্ন হওয়ার নজিরও রয়েছে।

সংবাদ সম্মেলনে ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডার থেকে বাদ পড়া ৪৬ জন প্রার্থীর বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, আগামী সোমবারের মধ্যে এই ৪৬ জনের প্রজ্ঞাপন জারি হতে পারে। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বৈষম্য করা হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, তবে পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্টের মতো নির্ধারিত আইনি প্রক্রিয়া ও বাধ্যবাধকতা অবশ্যই অনুসরণ করা হবে।

নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিতর্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়েই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তাই রাজনৈতিক পরিচয়ের কারণে কারও প্রতি বৈষম্য করার সুযোগ নেই। তিনি জানান, সার্ভিসে যোগদানের সম্ভাব্য তারিখ আগামী ১২ তারিখ। আজ ১ তারিখ হওয়ায় মাঝে আরও ১১ দিন সময় রয়েছে। অথচ যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা ছড়াচ্ছেন, তাদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলে নিষিদ্ধঘোষিত একটি ছাত্রসংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। নিজের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কারণে তিনি ধরে নিয়েছেন যে তাকে চাকরি দেওয়া হয়নি। তবে মন্ত্রী স্পষ্ট করেন যে, রাজনৈতিক কারণে কাউকে বাদ দেওয়া হচ্ছে না, কিন্তু ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে।

মন্ত্রী আরও বুঝিয়ে বলেন, যদি কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকে বা কোনো কনভিকশন (দণ্ড) থাকে, তবে পুলিশ ভেরিফিকেশনের কারণে হাজারে দুই-একজন বাদ পড়তে পারেন। আইনি জটিলতা এড়াতে এবং পাবলিক সার্ভিসকে প্রশ্নমুক্ত রাখতেই এই যাচাই-বাছাই করা হচ্ছে। বর্তমানে এই প্রক্রিয়াটি প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও ক্যাবিনেট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ছুটির দিন শনিবারেও এই কাজ সম্পন্ন করতে নিয়োজিত আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

মিষ্টির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬