ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দামুড়হুদায় প্রেমফাঁদে ফেলে ৪.৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অ্যাক্রেডিটেশন কাউন্সিলে এখনও বহাল তবিয়তে আওয়ামী লীগ ঘনিষ্ঠরা মেসির বিদায়বেলায় কেন অঝোরে কাঁদলেন কোচ লিওনেল স্কালোনি? বিদায়ী ম্যাচে মেসি-জাদু, গোল ও জোড়া অ্যাসিস্টে রাঙালেন শেষটা রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের অভিযোগে জার্মানির সাবেক গোয়েন্দাপ্রধান গ্রেপ্তার নিষেধাজ্ঞার আগে কক্সবাজারে ইলিশের জোয়ার, দাম নিয়ে হতাশ ক্রেতারা নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী বন্ধ কারখানা চালুর প্রণোদনা ঋণ পেতে জটিলতা, দ্রুত নিষ্পত্তির দাবি ব্যাংকিং কার্ড সেবা বিঘ্নিত হওয়ায় কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব ঈশ্বরদীতে মোবাইল শোরুমে মারামারি: ছাত্রদল নেতাসহ থানায় উভয় পক্ষ

ফ্রান্সে মুসলমানরা দেশ দখলের চেষ্টা করছে: ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফ্রান্সে চলমান শিক্ষার্থী বিক্ষোভকে গণঅভিবাসনের প্রতিফলন হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মন্তব্য করেছেন যে, মুসলমানরা ফ্রান্স দখল করে নেওয়ার চেষ্টা করছে।

মঙ্গলবার ফ্রান্সজুড়ে এই বিক্ষোভে প্রায় দুই লাখ ৬৬ হাজার মানুষ অংশ নেন। এর মধ্যে শুধু প্যারিসেই উপস্থিত ছিলেন প্রায় ৫৬ হাজার বিক্ষোভকারী। শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীরা দুই সপ্তাহের বেশি সময় ধরে স্কুল অবরোধ ও ক্লাস বর্জন কর্মসূচি চালিয়ে আসছেন।

প্যারিসে বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত ছয় হাজার ৫০০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

কিশোরদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস, লাঠি ও অন্যান্য দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম ব্যবহারের ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। সোমবার পুলিশের স্টান গ্রেনেডের আঘাতে ১৫ বছর বয়সী এক কিশোরের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

সরকারি ভাষ্য অনুযায়ী, পুলিশের প্রতিক্রিয়া ছিল পরিস্থিতি অনুযায়ী যথাযথ এবং বিক্ষোভ সহিংস রূপ নিলেই কেবল পুলিশ হস্তক্ষেপ করেছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু শিক্ষার্থীদের দাবি শুনে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং স্কুলের আশপাশে সহিংসতার নিন্দা করেছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ফ্রান্সে মুসলমানরা দেশ দখলের চেষ্টা করছে: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৯:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬