ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি মানুষ মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মী আটক ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা, সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় রাখুন এসব পুষ্টিকর খাবার বিল ক্লিনটনের অভিশংসন ও নীল পোশাকের সেই আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন ফি ও বিধিনিষেধের প্রস্তাব এমপি মালিকের কাছে দুঃখ প্রকাশ করে ফের লাইভে ইউপি চেয়ারম্যান ওলিদ খুলনায় ছেলেকে হত্যার ৫০ দিন পর বাবাকেও গুলি করে হত্যা এল নিনোর প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তায় প্রস্তুত আইএমএফ বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩৩০ কোটি ডলারের ঋণ অনুমোদন

একনেক সভায় উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে নতুন উন্নয়নমূলক উদ্যোগের পাশাপাশি কিছু চলমান প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানোর প্রস্তাবও রয়েছে। মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ও অনুদান হিসেবে ৪ হাজার ৮০১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগান দেওয়া হবে।

স্থানীয় সরকার ও নগর উন্নয়নের আওতায় বেশ কয়েকটি বড় প্রকল্প একনেকে উঠছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার একটি নতুন প্রকল্প রয়েছে। এই প্রকল্পে সরকারি অর্থায়ন ৫৪৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা এবং সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে ২৩৫ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় করা হবে। এছাড়া রংপুর সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৬০২ কোটি টেন লাখ ৩ হাজার টাকার একটি প্রকল্প এবং ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনে ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকার আরেকটি প্রকল্প রয়েছে। অবকাঠামো উন্নয়ন প্রকল্পটিতে সরকার দেবে ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা এবং রংপুর সিটি করপোরেশন নিজস্ব তহবিল থেকে দেবে ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার একটি বড় প্রকল্পের প্রস্তাব করা হয়েছে, যেখানে সরকারি অর্থায়ন ২ হাজার ১৯৮ কোটি ৯৪ লাখ ১৫ হাজার টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা।

পরিবহন ও যোগাযোগ খাতের অন্যতম বড় প্রকল্প হিসেবে বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের জন্য ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকার নতুন প্রকল্প বিবেচনায় রয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা। নৌপরিবহন খাতের উন্নয়নে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্পের তৃতীয় সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে। এতে আগের ২ হাজার ৯১ কোটি ৬৫ লাখ টাকা থেকে ব্যয় আরও ৭৭ কোটি ২৩ লাখ টাকা বাড়িয়ে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে; যার মূল ব্যয় ছিল ১ হাজার ৩১৯ কোটি ৭১ লাখ টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকার একটি নতুন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে। এই প্রকল্পে কোনো সরকারি অর্থায়ন রাখা হয়নি; প্রকল্প ঋণ ও অনুদান থেকে ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা সংস্থান করা হবে। এছাড়া সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার একটি বিশাল প্রকল্প রয়েছে, যার পুরো অর্থই সরকারি তহবিল থেকে দেওয়া হবে।

সড়ক ও সেতু যোগাযোগের ক্ষেত্রে পঞ্চগড়ের ভজনপুর থেকে পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকার একটি নতুন প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ব্যয় ৩৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা বাড়িয়ে মোট ৮৮৯ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। এই প্রকল্পের মূল ব্যয় ছিল ৪৬৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকা, যা প্রথম সংশোধনীতে ৮৫৩ কোটি ১২ লাখ টাকা হয়েছিল। এই প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে রয়েছে ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন সংস্কার ও আধুনিকায়নে ২১১ কোটি ৩০ লাখ টাকার প্রকল্প, যা সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে। সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে ১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকার একটি নতুন প্রকল্পের প্রস্তাবও একনেকের টেবিলে উঠছে। এছাড়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) দ্বিতীয় সংশোধনের মাধ্যমে ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে মূল ৩ হাজার ৪৬৫ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা। প্রথম সংশোধনীতে এর ব্যয় ছিল ৪ হাজার ৪১৮ কোটি ৫০ লাখ টাকা এবং দ্বিতীয় সংশোধনীতে তা ৫ হাজার ৭২৮ কোটি ৯০ লাখ টাকা করা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

একনেক সভায় উঠছে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প

আপডেট সময় : ০৮:২৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬