ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাশ্মীরে ৩০০ ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু নীল পোশাকে জয়া আহসানের নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে নাগরিকদের এগিয়ে আসার আহ্বান সিরাজগঞ্জে খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি পেল ৮৫২ শিক্ষার্থী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান বৈভবকে নিয়ে তাড়াহুড়ো নয়, সতর্কবার্তা দিলেন কপিল দেব শাহজালালে যাত্রীর পায়ুপথ থেকে ১২৯০ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার আবরারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর

ঢাকায় নারীদের জন্য বিআরটিসির বিশেষ গোলাপী বাস সেবা চালু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর সড়কে নারীদের যাতায়াত আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ ‘গোলাপী বাস’ সেবা চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে কর্মজীবী ও সাধারণ নারী যাত্রীরা এখন থেকে জনবহুল রাজপথে হয়রানিমুক্ত ভ্রমণের সুযোগ পাবেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁও বিআরটিসির ট্রাক ডিপোতে এই সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। রাষ্ট্র বিনির্মাণে এবং পরিবারের অর্থনীতিতে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সক্ষমতাকে রাষ্ট্রের কাজে পুরোপুরি ব্যবহার করার জন্য নিরাপদ যাতায়াত নিশ্চিত করা প্রয়োজন। তিনি নারী যাত্রীদের জন্য বাসে ওঠার আগের অপেক্ষার সময় থেকে শুরু করে বাসে ওঠা এবং বাস থেকে নামা পর্যন্ত পুরো যাত্রাটিই নিরাপদ ও যাত্রীবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, নারী যাত্রীরা যাতে নিরাপদ ও স্বস্তিতে যাতায়াত করতে পারেন, তা নিশ্চিত করতে হবে এবং সময়ের সঙ্গে এই সেবার মান আরও উন্নত করতে হবে। অতীতে বিভিন্ন উদ্যোগ উদ্বোধনের কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, সরকার এমনটি হতে দেবে না। এই উদ্যোগকে টেকসই রাখা, সমৃদ্ধ করা এবং প্রসারিত করাই মূল চ্যালেঞ্জ এবং মন্ত্রণালয় সেই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

বিআরটিসি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, আজ যে সেবা শুরু হচ্ছে, দুই মাস পর এর মান আরও বাড়াতে হবে। তিনি মন্তব্য করেন যে, বিদ্যমান লজিস্টিক সহায়তা ও জনবল হয়তো নতুন ব্যবস্থার জন্য পুরোপুরি প্রস্তুত নাও থাকতে পারে, তবে প্রতিদিন ব্যবস্থাপনার উন্নতি করতে হবে। এছাড়া, নারী যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াতে উৎসাহিত হন, সেই পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে এবং মন্ত্রণালয় এ বিষয়ে দায়বদ্ধ থাকবে বলে তিনি জানান। পাশাপাশি, উদ্যোগটির ভুল-ত্রুটি তুলে ধরে সংশোধনে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঢাকায় নারীদের জন্য বিআরটিসির বিশেষ গোলাপী বাস সেবা চালু

আপডেট সময় : ০৩:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬