ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা বিভিন্ন চাপ ও হুমকি সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করবে না ইরান। একই সঙ্গে দেশের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। আলজাজিরার বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির একটি অপরিহার্য অংশ হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। তিনি দাবি করেন, আন্তর্জাতিক পরমাণু নিরাপত্তা বিধি এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় থেকেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইসলামি আরও জানান, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি আলোচনার এজেন্ডায় অন্তর্ভুক্ত করার দাবি আবারো সামনে আনা হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, সমৃদ্ধকরণ প্রক্রিয়াটি তাদের পারমাণবিক কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ।

যুক্তরাষ্ট্রের দাবির বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেও তাদের জাতীয় উন্নয়ন, নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পরমাণু প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে থাকে। ফলে ইরানের সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে মার্কিন পক্ষের বিভিন্ন দাবি বিভ্রান্তিকর ও মিথ্যা।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই বক্তব্য দিলেন ইসলামি। তেহরান দীর্ঘদিন ধরে তাদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে নিজেদের বৈধ অধিকার হিসেবে গণ্য করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

আপডেট সময় : ০৯:২৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬