ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে প্রসূতির কোল থেকে নবজাতক চুরি বসুন্ধরা আবাসিক এলাকার নিয়ন্ত্রণ ও ‘নিজস্ব প্রশাসন’ নিয়ে রাজউককে সংসদীয় কমিটির প্রশ্ন আবাসিক এলাকায় নিয়মবহির্ভূত ভবন নির্মাণ বন্ধে সংসদীয় কমিটির কড়া নির্দেশনা জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রায়হান আহমেদ তামীম রমজানে নিত্যপণ্যের সিন্ডিকেট রুখতে কঠোর হুঁশিয়ারি বাণিজ্যমন্ত্রীর গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ ফেরাতে চায় বাংলাদেশ, ডিসেম্বরের আগেই সইয়ের আশা অক্টোবরের প্রথম সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির ৩ শিক্ষক ও ১ শিক্ষার্থী বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ রংপুরে শিক্ষকসহ চার খুন: গ্রেপ্তার ২ আসামির ডিএনএ মিলেছে

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমানবন্দরে প্রবাসী কর্মীদের কোনো রকম অবহেলা বা হয়রানির শিকার হওয়া থেকে রক্ষায় নজর রাখার সুপারিশ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলনের সভাপতিত্বে এই বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মোঃ জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ও জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাবৃন্দের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমে কোনো অনিয়ম, দুর্নীতি ও ব্যত্যয় যেন না ঘটে, সেজন্য সকল কর্মকর্তাকে সতর্কতার সাথে কাজ করার সুপারিশও করেছে কমিটি। এছাড়া, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মপরিধি ও বাজেট বরাদ্দ পর্যালোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ জন কর্মী পাঠানো হয়েছে। এর মধ্যে মহিলা কর্মীর সংখ্যা ৩৬ হাজার ৫৯০ জন। একই সময়ে রেমিটেন্স প্রবাহ ছিল ২৪.৭৫ বিলিয়ন মার্কিন ডলার, যা পূর্বের তুলনায় প্রায় ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার বেশি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী ও ৮ জন শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও বৈঠকে উল্লেখ করা হয়।

বর্তমানে সরকার অনুমোদিত ২৮৬০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মধ্যে ২১৮৭টি সচল রয়েছে। এই এজেন্সিগুলো এবং বোয়েসেল (বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড) কর্তৃক বিদেশে কর্মী প্রেরণ করা হয়ে থাকে। বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে কমিটির ১ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ, কে, এম, ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী, কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, গোলাম মোহাম্মদ সিরাজ, মোঃ জসীম উদ্দিন, রফিকুল ইসলাম হিলালী, নাসির উদ্দিন আহমেদ, মোঃ আনোয়ারুল ইসলাম এবং আবুল কাওছার মো

কমিটি প্রবাসী কর্মীরা এয়ারপোর্টে পৌঁছার পর কোন রকম অবহেলা বা হয়রানির শিকার যেন না হয় সে ব্যাপারে নজর রাখতে সুপারিশ করে। বৈঠকে উল্লেখ করা হয়, ২০২৬ সালে (১৮ ফেব্রুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) বিশ্বের বিভিন্ন দেশে মোট ৪,৩২,৭৮৬ জন কর্মী প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে মহিলা কর্মী ৩৬,৫৯০ জন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে স্থায়ী কমিটির সুপারিশ

আপডেট সময় : ১০:৪৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬