ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সেপ্টেম্বর মাসের অভিযানে ১ কোটি টাকা জরিমানা পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের পরিকল্পনা, নেপথ্যে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি নোয়াখালীর সেনবাগে নতুন গ্যাস কূপের সন্ধান, মিলতে পারে ৭০ লাখ ঘনফুট প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী নেত্রকোনায় বিদ্যালয়ের সভায় স্ত্রীকে থাপ্পড় দিলেন শিক্ষক, ভিডিও ভাইরাল গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, আস্তানা গুঁড়িয়ে দিলেন ইশরাক হোসেন ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল, বন্ধ ২০০০ শিক্ষাপ্রতিষ্ঠান, সংঘর্ষ ও ধরপাকড় ওসিকে হুমকি দিলেন নড়িয়া উপজেলা বিএনপি নেতা মতিউর রহমান কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতাদের আটক করল পুলিশ

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দালালচক্র ও কিছু ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট করেছেন যে, সরকার প্রবাসীদের স্বার্থে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, কোনো দালাল বা অনিয়মকারীর স্বার্থে নয়। মন্ত্রী জানান, এখন থেকে বৈধ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর পাশাপাশি বিদেশে যাওয়ার আগেই কর্মীদের চাকরি, ভিসা ও প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।

কিছু দালালচক্রের বিরুদ্ধে ফেক পাসপোর্ট তৈরি ও নানা অনিয়মের অভিযোগ তুলে মন্ত্রী বলেন, বিদেশে গিয়ে কেউ অপরাধ করলে বা স্থানীয় আইন অমান্য করলে তার দায়ভার সরকার নেবে না। তিনি প্রশ্ন রাখেন, কেউ অপরাধ করে ধরা পড়লে তাকে ছাড়িয়ে আনার দাবি অযৌক্তিক। এছাড়া কিছু ট্রাভেল এজেন্সি অবৈধভাবে টাকা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে যে সরকার কর্মী পাঠানোর সুযোগ দিচ্ছে না; এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে মন্ত্রী বলেন, ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না। কর্মীদের চাকরির নিশ্চয়তা এবং খরচের বিষয়টি নিশ্চিত করে একটি শৃঙ্খলার মধ্যে এই প্রক্রিয়া নিয়ে আসা হচ্ছে। মালয়েশিয়ার অনলাইন প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে ইনপুট দেওয়ার কাজ চলছে। এছাড়া বেসরকারি রিক্রুটিং এজেন্সির চাহিদাপত্রগুলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে থাকা হাইকমিশন যাচাই-বাছাই করছে।

বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর ওপর গুরুত্বারোপ করে আরিফুল হক চৌধুরী বলেন, প্রাইভেট রিক্রুটিং এজেন্সির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখা কঠিন, তাই বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠাতে উৎসাহিত করা হচ্ছে। সার্বিয়ার ভিসার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের বিষয়ে তিনি জানান, এই এজেন্সির লোকেরাই লোকজন জড়ো করে আন্দোলন করছে। সঠিক ভিসা ও ওয়ার্ক পারমিট থাকলে ক্লিয়ারেন্স পাওয়া যাবে, অন্যথায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

বিদেশে যাওয়ার আগে কর্মীদের যথাযথ প্রশিক্ষণের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, এক মাসের জায়গায় তিন মাস সময় লাগলেও সম্পূর্ণ কোর্স করিয়ে কর্মী পাঠানো হবে, যাতে অদক্ষতার কারণে তারা বিদেশে গিয়ে প্রত্যাখ্যাত না হন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক প্রতিমন্ত্রী মো. নুরুল হক ও সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

প্রবাসীদের স্বার্থে কাজ করবে সরকার, দালালদের নয়: প্রবাসীকল্যাণ মন্ত্রী

আপডেট সময় : ১০:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬