ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটিতে ছাত্রলীগের সাবেক নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সবার কল্যাণে সরকার কাজ করছে : প্রধানমন্ত্রী এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কটিয়াদীতে ‘মেয়েধরা’ সন্দেহে নারীকে গণপিটুনি, উদ্ধার শিশু ঢাকা-৫ আসনের উন্নয়নে ৭৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন রংপুর সিটি করপোরেশনের উন্নয়নে ১৮শ কোটি টাকার প্রকল্পে বিএনপির আনন্দ র‍্যালি সাহিত্যে নোবেল জয়ের দৌড়ে এগিয়ে অ্যান কারসন ও কান শুয়ে জ্বালানি সংকটে বন্ধ দেশের ৩৫ বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩

কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দী সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভেঙে গেছে। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আসামিপক্ষের আইনজীবীর আবেদনের শুনানি শেষে আদালত তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দিয়েছেন।

শুনানিতে কামাল আহমেদ মজুমদারের পক্ষে আইনজীবী মো. সাহিদুর রহমান ট্রাইব্যুনালকে জানান, কারাবন্দী অবস্থায় পড়ে গিয়ে তাঁর মক্কেলের কোমরের হাড় ভেঙে গেছে। আসামির বয়স বেশি এবং তিনি ডায়াবেটিসে আক্রান্ত হওয়ায় জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার প্রয়োজন। আইনজীবী আরও দাবি করেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম না থাকায় তাঁর মক্কেলকে বেসরকারি হাসপাতাল এভারকেয়ারে স্থানান্তরের অনুমতি দেওয়া হোক।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন জানায়, আসামির চিকিৎসার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে এভারকেয়ার হাসপাতালে আসামিকে রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়েই তাঁর চিকিৎসা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেয় রাষ্ট্রপক্ষ। সব পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল কামাল আহমেদ মজুমদারকে যথাযথ চিকিৎসা প্রদানের জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কামাল আহমেদ মজুমদার ও সাবেক সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ মোট ১৯ জনের বিরুদ্ধে বিচারকাজ চলছে। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই এবং ৪ ও ৫ আগস্ট মিরপুর ১০ নম্বর গোলচত্বর ও পল্লবীর বিভিন্ন এলাকায় ৫০ জনের বেশি নিরীহ ছাত্র-জনতাকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার সময় সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা উপস্থিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অক্টোবরে কামাল আহমেদ মজুমদারকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

কারাবন্দী কামাল আহমেদ মজুমদারের কোমরের হাড় ভাঙায় চিকিৎসার নির্দেশ

আপডেট সময় : ০৯:৫৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬