স্ত্রী মেলানিয়া আমাকে ‘স্যার’ বলে ডাকেন: ডনাল্ড ট্রাম্প
- আপডেট সময় : ০৯:০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিজেই ফাঁস করেছেন যে, ব্যক্তিগত জীবনে স্ত্রী মেলানিয়া তাকে কী নামে সম্বোধন করেন। বুধবার টেক্সাসে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প জানান, তার স্ত্রী তাকে 'স্যার' বলে ডাকেন।
সমাবেশে ট্রাম্প ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে 'ভেগান' বলে আক্রমণ করছিলেন। যদিও তালারিকো ভেগান নন, এবং আগেও ট্রাম্প তাকে এমন দাবি করেছেন। উল্লেখ্য, ট্রাম্প সাধারণত 'ভেগান' শব্দটি 'ভে-গান' উচ্চারণ করেন, যা নিয়ে চলতি সপ্তাহে টিভি উপস্থাপক জিমি কিমেল তাকে ঠাট্টা করেছিলেন। তবে বুধবার ট্রাম্প সঠিক উচ্চারণ করেন এবং এর কৃতিত্ব দেন মেলানিয়াকে। ট্রাম্প বলেন, তার স্ত্রী তাকে বলেছিলেন, 'স্যার, আমার জন্য একটা কাজ করুন। আপনাকে একটু সাহায্য করতে হবে। এটা ভে-গান নয়, ভি-গান।'
এরপর ট্রাম্প রসিকতা করে বলেন, তিনি কীভাবে জানবেন, কারণ তিনি স্টেক খেতে ভালোবাসেন। দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, মেলানিয়ার এই সম্বোধন নতুন কোনো তথ্য নয়। গত বছরও ট্রাম্প জানিয়েছিলেন, তিনি স্ত্রীকে 'ফার্স্ট লেডি' বলে ডাকতে পছন্দ করেন কারণ এতে তার মনে পড়ে যায় তিনি প্রেসিডেন্ট। ট্রাম্প প্রায়ই এমন সব গল্প বলেন যেখানে অন্যরা তাকে 'স্যার' বলে সম্বোধন করেন, এমনকি অনেক সময় তিনি দাবি করেন এসব শুনে লোকজন আবেগে কেঁদে ফেলেন। তবে মেলানিয়াকে নিয়ে বলা এই গল্পে কান্নার কোনো প্রসঙ্গ ছিল না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের এই বক্তব্য নিয়ে সমালোচকদের মাঝে নানা প্রতিক্রিয়া ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
স্ত্রী মেলানিয়া ব্যক্তিগতভাবে কী নামে ডাকেন, তা নিজেই ফাঁস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আর সেই সম্বোধন প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। বুধবার (৭ অক্টোবর) টেক্সাসে এক নির্বাচনী সমাবেশে ডেমোক্র্যাট সিনেট প্রার্থী জেমস তালারিকোকে ‘ভেগান’ বলে আক্রমণ করছিলেন ট্রাম্প। যদি


























