ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান বিদ্যুৎ খাতে ৩৩০ কোটি ডলার ঋণের উদ্যোগে নেজামে ইসলাম পার্টির গভীর উদ্বেগ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু ঝড় ও যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ল সৌদিতে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল দূতাবাস

ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ডোনাল্ড ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমানে ইরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ট্রাম্প তার পোস্টে স্পষ্ট করেছেন যে, ইরানের সঙ্গে আলোচনার কোনো সূচিও এখন পর্যন্ত নির্ধারণ করা হয়নি। তিনি আরও জানান, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌঅবরোধ এখনো পূর্ণ মাত্রায় বলবৎ রয়েছে।

হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “হরমুজ প্রণালি খোলা ও সচল রয়েছে। সব জলমাইন অপসারণ বা নিষ্ক্রিয় করা হয়েছে।”

এর আগে ট্রাম্প বিভিন্ন সময় দাবি করেছিলেন যে, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানিদের আলোচনা চলছে। তবে ইরান বরাবরই তার এই দাবি প্রত্যাখ্যান করেছে।

এদিকে, আরেকটি পোস্টে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিজস্ব অঞ্চল হিসেবে দাবি করে ছবি পোস্ট করেছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি এক্স-এ লিখেছেন, “ঠিক যেমন ট্রাম্প চিরন্তন পারস্য উপসাগরের নামটি সঠিকভাবে লিখেছিলেন, তেমনি শিগগিরই হরমুজ প্রণালি সম্পর্কে তার এই ভ্রান্ত ধারণা হয় সংশোধন করা হবে, অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব।”

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় : ০৯:৪১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬