ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান বিদ্যুৎ খাতে ৩৩০ কোটি ডলার ঋণের উদ্যোগে নেজামে ইসলাম পার্টির গভীর উদ্বেগ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু ঝড় ও যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ল সৌদিতে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল দূতাবাস

ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। গত জুনে স্বাক্ষরিত এই সমঝোতার মেয়াদ সোমবার (১৭ আগস্ট) শেষ হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, তিনি এটি আর বাড়াতে আগ্রহী নন।

ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, তিনি সমঝোতার মেয়াদ বাড়ানোর কোনো চেষ্টা করছেন না। পাকিস্তানের মধ্যস্থতায় ওই সমঝোতা হয়েছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের কারণে নিষেধাজ্ঞা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ৬০ দিনের সময়সীমা এখন আর কার্যকর নেই। বাঘাই আরও উল্লেখ করেন, কোনো ধরণের হামলা হলে তা মোকাবিলায় ইরানের বাহিনী প্রস্তুত রয়েছে।

ট্রাম্পের মতে, ইরান একটি চুক্তি করতে চাইলেও যুক্তরাষ্ট্র যে ধরনের শর্ত চায়, তাতে তেহরান রাজি নয়। তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তার ভাষায়, "আমরা সেখানে একটি কারণেই আছি—ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। আপনারা বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না এবং তাদের তা থাকবেও না।"

এর পাশাপাশি হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণের দাবি পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তিনি বলেন, নৌ অবরোধের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই জলপথ নিয়ন্ত্রণ করছে এবং তিনি এটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণা করার বিষয়টিকে একটি "দারুণ ধারণা" বলে মনে করেন। ট্রাম্প দাবি করেন, এই অবরোধের ফলে প্রতি সপ্তাহে লাখ লাখ ব্যারেল তেল পরিবহন সম্ভব হচ্ছে এবং তেলের দামও কমছে। তিনি সতর্ক করে বলেন, ইরান চাইলে এই পরিস্থিতি আরও কঠোর হতে পারে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প

আপডেট সময় : ০৯:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬