ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদেশযাত্রীদের জন্য ডলার কেনার সীমা বাড়ালো বাংলাদেশ ব্যাংক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, স্থানীয়দের চেষ্টায় ট্রেন চলাচল স্বাভাবিক চুয়াডাঙ্গায় ঝড়ে রেললাইনে গাছ, এক ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক দুর্গাপূজায় বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: নওগাঁর এসপি কোটালীপাড়ায় নজরুলচর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান বিদ্যুৎ খাতে ৩৩০ কোটি ডলার ঋণের উদ্যোগে নেজামে ইসলাম পার্টির গভীর উদ্বেগ হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান হরিরামপুরে ইজিবাইক-ভ্যান সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু ঝড় ও যুদ্ধের আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৫ শতাংশ বাড়ল সৌদিতে ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিল দূতাবাস

গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা বাস্তবায়নে মিশরের আল-আলামেইন শহরে হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনার। ইসরায়েল ইতিমধ্যে এই শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় প্রস্তাবিত রোডম্যাপটিকে একটি বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দিতে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে গত রবিবার একটি ফিলিস্তিনি সূত্র জানিয়েছে, বৈঠক চলাকালে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হাইয়া ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়টি জ্যারেড কুশনারের কাছে তুলে ধরেন। এর জবাবে কুশনার স্পষ্ট ভাষায় জানান, গাজার বাসিন্দাদের অন্য কোথাও সরিয়ে দেওয়ার যেকোনো ধরনের পরিকল্পনাকে মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রত্যাখ্যান করে।

বৈঠকে উভয় পক্ষ এই সিদ্ধান্তে পৌঁছায় যে, গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি বজায় রেখে সেখানকার প্রশাসনিক দায়িত্ব পর্যায়ক্রমে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র কাছে হস্তান্তর করা হবে। এই প্রস্তাবিত রোডম্যাপ অনুযায়ী, ভবিষ্যতে গাজার শাসনব্যবস্থায় হামাসের কোনো ধরনের ভূমিকা থাকবে না। এছাড়া হামাসকে তাদের সমস্ত অস্ত্র ও সামরিক অবকাঠামো পুরোপুরি ত্যাগ করতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, এই গুরুত্বপূর্ণ বৈঠকে আরও উপস্থিত ছিলেন মিশরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি, তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা, ‘বোর্ড অব পিস’-এর দূত নিকোলাই ম্লাদেনভ এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক

আপডেট সময় : ০৩:৪২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬