ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ২০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে সৌদি আরবের তিনটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। ২০২৬ সালের ‘একাডেমিক র‍্যাঙ্কিং অব ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ’ বা সাংহাই র‍্যাঙ্কিংয়ে তাইফ বিশ্ববিদ্যালয়, ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জাজান বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে তাইফ বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালে ৬২৭তম অবস্থানে থাকা এই প্রতিষ্ঠানটি এবার ২১৯ ধাপ এগিয়ে ৪০৮তম স্থানে উঠে এসেছে। এর ফলে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় তারা ষষ্ঠ থেকে চতুর্থ অবস্থানে উন্নীত হয়েছে।

রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ও তাদের অবস্থানে উন্নতি ঘটিয়েছে। গত বছর ৯০১-১০০০ স্তরে থাকা এই বিশ্ববিদ্যালয়টি এবার ৬০১-৭০০ স্তরের মধ্যে জায়গা করে নিয়েছে। এছাড়া জাজান বিশ্ববিদ্যালয় টানা তৃতীয়বারের মতো বিশ্ব র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯০১-১০০০ স্তরে রয়েছে এবং সৌদি আরবের শীর্ষ ১৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে।

সৌদি প্রেস এজেন্সির তথ্যমতে, গবেষণার মানোন্নয়ন, গবেষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান, গবেষণা খাতে অর্থায়ন বৃদ্ধি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি জোরদার করার কারণেই এই সাফল্য এসেছে। সংশ্লিষ্টদের মতে, সৌদি আরবের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে গৃহীত বিভিন্ন সরকারি উদ্যোগের সুফল এখন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে প্রতিফলিত হচ্ছে।

উল্লেখ্য, প্রতি বছর সাংহাই র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ এক হাজার বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়। শিক্ষার মান, শিক্ষক ও গবেষকদের কর্মদক্ষতা, গবেষণার ফলাফল এবং প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যকারিতাসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য

আপডেট সময় : ০৪:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬