ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরম ও ঘূর্ণির চ্যালেঞ্জ এড়িয়ে আফগানদের বিপক্ষে ফেভারিট বাংলাদেশ ৩৫ রুপি বেতনে পোস্টার আঁকা নানা পাটেকার আর নেই লাকসামে রেলগেটের পাশে হোটেলে ঢুকল লরি, ৩ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক বাগেরহাটের উন্নয়নে ব্যবসায়ী ও সব মহলের সমন্বয়ের তাগিদ গাজীপুরে অর্থাভাবে থমকে গেছে মেধাবী শামীমের চিকিৎসা, বাবার আকুতি শ্যামনগরের চিংড়ি হ্যাচারিতে দেশের প্রথম ফোল্ডিং সৌরবিদ্যুৎ প্রকল্প চালু পুঠিয়ায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান নেই, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ মা ইলিশ রক্ষায় নদীতে জাল না ফেলার আহ্বান মৎস্য প্রতিমন্ত্রীর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ রাজত্ব, আতঙ্কে যাত্রী ও ব্যবসায়ীরা দুর্গাপুরে গ্রামীণ সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া ও রাবিশ ব্যবহারের অভিযোগ

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে শনিবার ভোর ৪টা ৫৮ মিনিটের দিকে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পূর্ব নুসা তেংগারা প্রদেশের নাগেওকেও এলাকার মবায়ে শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৫ কিলোমিটার গভীরে এই কম্পনটি অনুভূত হয়।

ভূমিকম্পের তীব্রতা এবং এর গভীরতা কম হওয়ায় উপকূলে সুনামি সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) পূর্ব নুসা তেংগারা, দক্ষিণ সুলাওয়েসি ও পশ্চিম নুসা তেংগারা প্রদেশে জরুরি ভিত্তিতে সুনামি সতর্কতা জারি করে। সেই সাথে ঝুঁকিপূর্ণ এলাকার স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল।

তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যালোচনার পর বিএমকেজি আনুষ্ঠানিকভাবে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেয়। ফলে শক্তিশালী এই ভূমিকম্পকে কেন্দ্র করে সৃষ্ট উদ্বেগের অবসান ঘটেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ার ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় : ০৭:৪৮:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬