ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহাম্মদপুর ও আদাবরে জমি দখল ও হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩ সমুদ্রপথের সীমাবদ্ধতায় স্থলবাণিজ্যের দিকে ঝুঁকছে ইরান পুলিশি হেফাজত থেকে পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার দাপ্তরিক দায়িত্বহীন ১১ সচিব: সরকারি কোষাগারে কোটি টাকার বোঝা লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৪৪ জন আটক ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী, মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের প্রস্তুতি গাজীপুরে পুলিশ হেফাজত থেকে বাথরুমে যাওয়ার কথা বলে পলাতক হাজতি পাটগ্রামে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩, আহত ৪ সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের খবর সংগ্রহে আহত ৩ সাংবাদিক

যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এক পাইলট ও এক ক্রু সদস্য প্রাণ হারিয়েছেন। দেশটির মধ্যাঞ্চলের রকি পর্বতমালা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বার্তাসংস্থা আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রিচফিল্ড শহরের দক্ষিণ-পশ্চিমে থ্রি ক্রিকস জলাধার এলাকায় সিকোরস্কি এস-৬৪ ‘স্কাইক্রেন’ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি ওয়াইডমাউথ টু দাবানলের দক্ষিণ-পূর্ব প্রান্তের কাছে অবস্থিত। হেলিকপ্টারটি ‘হেলিকপ্টার ট্রান্সপোর্ট সার্ভিস’ নামক একটি কোম্পানির অধীনে মার্কিন বন বিভাগের সঙ্গে চুক্তিতে পরিচালিত হচ্ছিল।

ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার (এনআইএফসি) ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পর শনিবার দুই আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, হেলিকপ্টারে থাকা দুজনই গুরুতর আহত হয়েছিলেন। খাড়া পাহাড়ি ঢাল এবং দাবানলের তীব্রতার কারণে উদ্ধারকারী দলের ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছিল। শনিবার ধ্বংসাবশেষ থেকে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

দাবানল পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় এনআইএফসি স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইউটার গভর্নর স্পেন্সার কক্স দাবানল নিয়ন্ত্রণের কাজকে ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর একটি’ বলে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই ফিসলেক জাতীয় বনে বজ্রপাত থেকে ওয়াইডমাউথ টু দাবানলের সূত্রপাত হয়। এখন পর্যন্ত প্রায় ৪৫ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে এবং দাবানলের মাত্র ২৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তবে এটি চলতি বছরে ইউটার সবচেয়ে বড় দাবানলে পরিণত হতে পারে। এর আগে চলতি বছরের জুন মাসে কলোরাডো সীমান্তের কাছে নোলজ ও গোর দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় তিন দমকলকর্মী নিহত হয়েছিলেন। পরে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরেক দমকলকর্মীরও মৃত্যু হয়। ক্রমাগত দাবানল ও প্রাণহানির ঘটনা ইউটায় অগ্নিনির্বাপণ কর্মীদের ঝুঁকি ও কঠিন পরিস্থিতি আবারও সামনে নিয়ে এসেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২

আপডেট সময় : ০৪:১৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬