সংবাদ শিরোনাম :
ইরানের ওপর নতুন চাপ সৃষ্টিতে সৃজনশীল উপায় খুঁজছে মার্কিন বাহিনী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ
(Google News) ফিডটি

ইরানকে শাস্তি প্রদান এবং দেশটির ওপর চাপ অব্যাহত রাখার লক্ষ্যে নতুন ও সৃজনশীল উপায় খুঁজছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই উদ্দেশ্যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের পরিকল্পনা বা আইডিয়া চাওয়া হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) গোয়েন্দা শাখার এক কর্মকর্তা সামরিক বিশ্লেষকদের একটি বড় গ্রুপে পাঠানো বার্তায় এই পরিকল্পনার কথা জানিয়েছেন। ওই বার্তায় বলা হয়েছে, তারা ইরানের ওপর চাপ সৃষ্টি এবং দেশটিকে শাস্তি দেওয়ার জন্য নতুন, সৃজনশীল ও প্রচলিত ধারার বাইরের উপায় খুঁজছেন।
সিএনএন-এর প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ইরানের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়ে নতুন ধারণা ও প্রস্তাব আহ্বান করে একটি বার্তা পাঠিয়েছেন।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh




























