ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৩০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক কাস্পিয়ান সাগরে হামলার পর ইউক্রেন-ইরান সংঘাতের নতুন শঙ্কা পাকিস্তানে জঙ্গিবাদবিরোধী সমাবেশে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৪ রাঙ্গুনিয়ায় থামছে না পাহাড় কাটা, সক্রিয় নতুন সিন্ডিকেট মিশরের শারম আল-শেখে ৫.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইবিতে সিসিআরটিবি’র বৃক্ষরোপণ কর্মসূচি, রোপণ করা হলো শতাধিক চারা ১২১ বছরের ইতিহাসে দক্ষিণ কোরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড সেপ্টেম্বর-অক্টোবর বিরতিতে আর্জেন্টিনা, ব্রাজিল ও ইউরোপের বড় দলগুলোর সূচি আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি জুলাই আন্দোলনে জড়িত ৩৫ শতাংশ পুলিশ কর্মকর্তা এখনো বহাল

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ইরানের ওপর নতুন করে কোনো সামরিক হামলা না চালানোর সিদ্ধান্ত এবং কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরির ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামে কিছুটা ভাটা পড়েছে। এই পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে। সোমবার (৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করেছে।

সোমবার লেনদেনের শুরুতে স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫.৭৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪ ডলারে পৌঁছেছে।

স্বর্ণের দাম বাড়ার পেছনে ডলারের দুর্বল অবস্থানও ভূমিকা রেখেছে। জাপানি ইয়েনকে শক্তিশালী করতে বৈদেশিক মুদ্রাবাজারে কর্তৃপক্ষের হস্তক্ষেপের ফলে মার্কিন ডলার কিছুটা দুর্বল হয়ে পড়েছে। এতে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ বিদেশি ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা হয়ে ওঠায় এর চাহিদা ও দাম বেড়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, সপ্তাহের শুরুতে স্বর্ণ ইতিবাচক অবস্থানে থাকলেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি এবং তেলের বাজারের অনিশ্চয়তা ঊর্ধ্বগতিকে সীমিত করে রেখেছে। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরুর পর থেকেই স্বর্ণের বাজারে বাড়তি চাপ অনুভূত হচ্ছে। যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বাড়লে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধির পথে হাঁটতে পারে, যা স্বর্ণের বিনিয়োগ আকর্ষণে নেতিবাচক প্রভাব ফেলে। কারণ, স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না।

ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বৃদ্ধির পক্ষে মত দেওয়া কর্মকর্তারা শুক্রবার জানিয়েছেন, দ্রুত সুদের হার না বাড়ালে মূল্যস্ফীতি ফেডের ২ শতাংশ লক্ষ্যমাত্রার ওপরে থেকে যেতে পারে। এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারসংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ হওয়ার কথা রয়েছে, যার মধ্যে রয়েছে চাকরির শূন্যপদ, এডিপি কর্মসংস্থান প্রতিবেদন, সাপ্তাহিক বেকারত্বের আবেদন এবং নন-ফার্ম পে-রোলস প্রতিবেদন। স্বর্ণের পরবর্তী গতিবিধি এই তথ্যের ওপর অনেকটাই নির্ভর করবে।

বিশ্লেষক টিম ওয়াটারার আরও বলেন, তেলের দাম আরও হ্রাস পেলে, ডলার দুর্বল থাকলে কিংবা ফেড সুদের হারের বিষয়ে নমনীয় ইঙ্গিত দিলে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে তেলের দাম বৃদ্ধি পেলে অথবা যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের তথ্য প্রত্যাশার চেয়ে শক্তিশালী হলে স্বর্ণের এই ঊর্ধ্বগতি বাধাগ্রস্ত হতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও সোমবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮.১৩ ডলারে, প্লাটিনামের দাম ০.৫ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৯.৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৪.৯২ ডলারে পৌঁছেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি

আপডেট সময় : ১০:২০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬