ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

দেশকে আবর্জনামুক্ত রাখতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখার লক্ষ্যে দেশবাসীর কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩ আগস্ট) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, আমাদের সম্মিলিত প্রচেষ্টাই পারে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে।

প্রধানমন্ত্রী তার আক্ষেপের কথা তুলে ধরে বলেন, গত ৩০ বা ৪০ বছরের তুলনায় বর্তমানে ঢাকা শহরসহ গ্রামগঞ্জ ও বাজারের রাস্তাঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট এবং টিস্যুর মতো ময়লা আবর্জনার পরিমাণ উদ্বেগজনকভাবে বেড়েছে। তিনি সাধারণ মানুষের কষ্টের কথা উল্লেখ করে বলেন, বাস বা পায়ে হেঁটে চলাচলকারী মানুষেরা রাস্তাঘাটে জমে থাকা ময়লা ও দুর্গন্ধের কারণে ভোগান্তির শিকার হন।

নিজের ঘর পরিষ্কার রাখার উদাহরণের সাথে পরিবেশের তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের বাড়িঘর পরিষ্কার রাখি, কিন্তু বাইরে ময়লা ফেলি। এটি আমাদের কারো কাছেই গ্রহণযোগ্য নয়। তিনি তার সাম্প্রতিক সফরের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে পুকুর বা জলাশয়ের পাড়ে ময়লার স্তূপ পড়ে থাকতে দেখেছেন, যা একসময় মানুষের আড্ডার জায়গা ছিল। যদিও পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু মানুষের সচেতনতার অভাবে তা দীর্ঘস্থায়ী হয় না।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যদি আমরা প্রত্যেকে সচেতন হই এবং ব্যবহৃত আবর্জনা যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলি, তবেই দেশটিকে আবর্জনামুক্ত করা সম্ভব। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, দেশটা আমাদের সবার, তাই সবাই মিলে চেষ্টা করলে আমরা বড় কিছু অর্জন করতে পারব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দেশকে আবর্জনামুক্ত রাখতে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:১৯:১০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬