ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করল বিমান বাংলাদেশ গ্রাম ও শহর: জীবনযাত্রার ভিন্নতা, শিশুদের স্বাস্থ্যে এগিয়ে গ্রাম উখিয়ায় বিজিবিকে লক্ষ্য করে গুলি, দেড় লাখ ইয়াবা উদ্ধার আজ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস

৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে পাবেন ৩০ কেজি চাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাজারে মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মাভাবের সময়ে নিম্ন আয়ের জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১ আগস্ট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে খাদ্য মন্ত্রণালয়। এই কর্মসূচির আওতায় দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ কার্ডধারী ছয় মাস মেয়াদে ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুযোগ পাবেন। এই ছয় মাসের মধ্যে রয়েছে আগস্ট-নভেম্বর এবং মার্চ ও এপ্রিল মাস। একজন কার্ডধারী প্রতি মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন। সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দরিদ্র জনগোষ্ঠীর অপুষ্টি দূর করতে এবং বিশেষ করে নারী ও শিশুদের পুষ্টি উন্নয়নে বর্তমান কর্মসূচির আওতায় ২৪৮টি উপজেলার প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মাঝে পুষ্টি চাল বিতরণ করা হচ্ছে। এছাড়াও ২৪৭টি উপজেলার ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর মধ্যে সাধারণ চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি সারা দেশে ১ হাজার ১০৮টি কেন্দ্র বা দোকানের মাধ্যমে ওএমএস কর্মসূচির আওতায় নিয়মিত চাল ও আটা বিতরণ অব্যাহত রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি খাদ্য মজুত রয়েছে এবং খাদ্যশস্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে। সর্বশেষ ২ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশে খাদ্য মজুতের পরিমাণ ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান থেকে চালে রূপান্তর করা ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

৫৫ লাখ কার্ডধারী ১৫ টাকা কেজি দরে পাবেন ৩০ কেজি চাল

আপডেট সময় : ০১:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬