সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮ রোগী
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৭:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সবশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজন প্রাণ হারিয়েছেন। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন রোগী।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই প্রাণ হারিয়েছেন ১৪৮ জন। এছাড়া এ বছর এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৫৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রাজশাহী বিভাগে দুজন রয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকা এবং ময়মনসিংহ বিভাগে একজন করে রোগী মারা গেছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























