ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড় রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা

চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েসা বিবি (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ধরমপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আয়েসা বিবি ওই গ্রামের বাবুলের স্ত্রী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাবুল তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর আয়েসা বিবিকে বিয়ে করেছিলেন। শনিবার সন্ধ্যায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আয়েসা বিবির সঙ্গে তার সৎ ছেলে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে আতিকুর রহমান ধারালো ছুরি দিয়ে আয়েসা বিবির পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

আয়েসা বিবির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তাকে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে গোলাপবাজার এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনার পরপরই অভিযুক্ত আতিকুর রহমান পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে সৎ ছেলের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৩:২৪:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬