ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি দাবি করেন, বিএনপি সরকার গঠনের পর এটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর চালানো পঞ্চমবারের মতো হামলা।

পোস্টে নাহিদ ইসলাম প্রশ্ন রাখেন যে, একজন নেতার ওপর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা কেন এতটা উন্মাদ হয়ে উঠেছেন এবং তাদের মধ্যে কতটা ভীতি কাজ করছে। তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় মাজারের ভেতরে ঢুকে এনসিপির নেতা-কর্মীদের ওপর এই হামলা চালানো হয়েছে।

হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ভয়ভীতি বা দমন-পীড়ন চালিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না, ইনশাআল্লাহ। এর আগে কুষ্টিয়ায় এই হামলার খবর প্রকাশিত হলেও, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৩:৩৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬