ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা এমপি পদের পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর পর এবার ফেরদৌসী আহমেদ মিষ্টিকে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার অভিযোগের জেরে তার বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার সন্ধ্যায় বিএনপির সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত বৃহস্পতিবার দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা পাওয়ার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে তার পদত্যাগ কার্যকর হলে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করা হয়। মিষ্টি তার পদত্যাগপত্রে সজ্ঞানে ও স্বেচ্ছায় পদ ছাড়ার কথা উল্লেখ করলেও সেখানে সুনির্দিষ্ট কোনো কারণ দেখাননি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গত বৃহস্পতিবার মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন সে সময় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তবে বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে দলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

সম্প্রতি সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিষ্টি বলেছিলেন, মিরপুরের রাড্ডা সেন্টারের ঘটনার একটি সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং তদন্তে যা বেরিয়ে আসবে, সেটিই গ্রহণযোগ্য হবে। দলীয় সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করেছিলেন, বিএনপির সিদ্ধান্ত যা হবে, সেটাই হবে।

উল্লেখ্য, রাড্ডা সেন্টারের ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক পর্যায়েও বেশ কিছু বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘটনার জের ধরে ইতিমধ্যেই ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পাশাপাশি দল ও এর অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে

আপডেট সময় : ০২:৫৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬