ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা এমপি পদের পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। দলের এই সাফল্যে ক্রিস্টিয়ানো রোনালদোর অভাব খুব একটা অনুভূত হয়নি, কারণ তার জায়গায় মাঠে নামা গনসালো রামোস দুর্দান্ত ছন্দে রয়েছেন। ওয়েলস ম্যাচের পর রোনালদো আর মাঠে না নামলেও, রামোস প্রতিটি ম্যাচেই গোল করে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছেন।

ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত পয়েন্ট হারানোর শঙ্কায় ছিল পর্তুগাল। তবে পরের মিনিটেই ভিতিনিয়ার বক্সে বাড়ানো বল জোয়াও ফেলিক্স সামনে ফেললে আলতো টোকায় জয়সূচক গোলটি করেন রামোস। এই জয়ের ফলে নেশনস লিগে টানা চার ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল পর্তুগাল।

ম্যাচের প্রথমার্ধেই দুটি গোল হয়েছিল। পর্তুগালের হয়ে কানসেলো এবং নরওয়ের হয়ে আয়ার চোখ ধাঁধানো ভলিতে গোল দুটি করেন। তবে পর্তুগালের এই জয়ের দিনে পুরোপুরি আনন্দ ছিল না, কারণ ৮৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও।

এদিকে লিসবন ও পোর্তোর বিভিন্ন স্থানে রোনালদো ও কোচ জর্জ জেসুসকে নিয়ে ব্যানার চোখে পড়েছে। ব্যানারের এক প্রান্তে রোনালদো এবং অন্য প্রান্তে জেসুসের ছবি থাকলেও রোনালদোর ছবিটি ছিল বড়। ব্যানারের মাঝে লেখা ছিল ‘ধন্যবাদ, ক্রিস্টিয়ানো রোনালদো।’ কোচ জেসুসকে নিয়ে বার্তায় নেতিবাচক ইঙ্গিত থাকলেও, নরওয়ের বিপক্ষে জয়ের পর জেসুস ব্যানারটি নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

আপডেট সময় : ০৩:০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬