ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড় রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের বাকেরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের জন্য তৈরি করা মঞ্চে নৃত্যানুষ্ঠান আয়োজনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা ও নিন্দার ঝড় ওঠে। ঘটনাটি ঘটেছে উপজেলার সুন্দরকাঠী মোল্লা বাজারে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ উপলক্ষে এলাকাবাসীর উদ্যোগে গত ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী দোয়া, মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রথম দিন দেশের শান্তি ও জনকল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, দোয়া মাহফিল শেষ হওয়ার পর একই মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে নৃত্য পরিবেশন করা হয়। এ সময় দোয়া মাহফিলের জন্য টাঙানো কোরআন শরিফের ছবিসংবলিত ব্যানারটিও মঞ্চে বিদ্যমান ছিল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ভাইরাল হলে বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অনুষ্ঠানটির আয়োজক এবং দুধল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহিন মোল্লা জানান, তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এই আয়োজন করেছিলেন। তবে তিনি দাবি করেন, তিনি বিএনপির কোনো পদে নেই এবং এই অনুষ্ঠানের জন্য ইউনিয়ন বা উপজেলা বিএনপির কাছ থেকে কোনো অনুমতিও নেননি।

এ বিষয়ে দুধল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল খান জানান, শাহিন মোল্লা দলের প্রাথমিক সদস্যপদসহ কোনো পদে নেই এবং কখনো ছিলেনও না। এই ঘটনার প্রেক্ষিতে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, রাষ্ট্রপতির নাম ব্যবহার করে আয়োজিত এই অনুষ্ঠানের জন্য পুলিশের কোনো অনুমতি নেওয়া হয়নি। বিতর্কিত ওই কর্মকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর পুলিশ আয়োজকদের অনুষ্ঠানটি বন্ধ করার নির্দেশ দিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড়

আপডেট সময় : ০৪:৫৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬