ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা রোনালদোকে ছাড়াই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল হুথিদের হটাতে বড় সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের গণপরিবহনে বিশেষ ভাড়ার সুবিধা পাবেন জাতীয় ক্রীড়া কার্ডধারীরা এমপি পদের পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে সংরক্ষিত আসন ছাড়ার পর এবার বিএনপি থেকেও পদত্যাগের নির্দেশ মিষ্টিকে ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

পাবনায় সোয়া দুই কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপি নেতা সুমন কারাগারে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাউথইস্ট ব্যাংকের সোয়া দুই কোটি টাকা আত্মসাতের মামলায় ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন পাবনার একটি আদালত। রোববার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শাহিন কবির শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখা থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করার অভিযোগে ২০১৯ সালের ১১ এপ্রিল সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় অভিযোগ রয়েছে, ঋণ পরিশোধ না করে তিনি সপরিবার আত্মগোপনে চলে যান। পরবর্তীতে মামলার তদন্তে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার সঙ্গে সুমনের যোগসাজশের বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের জুন মাসে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগে সাউথইস্ট ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার সুমনকে আদালতে হাজির করে স্থায়ী জামিনের আবেদন জানানো হলে বিচারক তা নামঞ্জুর করেন। এরপর কড়া পুলিশি পাহারায় তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশ।

এদিকে, ব্যাংক ঋণের এই মামলা ছাড়াও গত ৬ আগস্ট পাবনার প্রথম যুগ্ম দায়রা জজ আদালত সুমনের বিরুদ্ধে অন্য একটি মামলায় রায় ঘোষণা করেন। ঈশ্বরদীর ব্যবসায়ী আব্দুল মান্নান টিপুর দায়ের করা ১০ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় সুমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছিল।

এসব মামলা ও দণ্ডাদেশ থাকার পরও গত ১৬ আগস্ট সুমনকে ঈশ্বরদী পৌর বিএনপির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। এই সিদ্ধান্ত নিয়ে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, আইনের তোয়াক্কা না করে ক্ষমতার জোরে একজন দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিকে দলীয় পদে বসিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, যা দলের জন্য অত্যন্ত বিব্রতকর।

অন্যদিকে, জেলা বিএনপির সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার জানান, আইনগতভাবে দণ্ডপ্রাপ্ত হলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সুমনের আর নেতৃত্বে থাকার কোনো সুযোগ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

পাবনায় সোয়া দুই কোটি টাকা আত্মসাতের মামলায় বিএনপি নেতা সুমন কারাগারে

আপডেট সময় : ০১:৪৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬