ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর হাইস্কুল মাঠে এ আয়োজন সম্পন্ন হয়।

উপজেলা কৃষক দলের আয়োজনে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম (তসি)। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্যসচিব দুরুল হোদা। এ সময় আরও বক্তব্য রাখেন কৃষক দলের নেতা মো. সেলিম রেজা, মো. আলমগীর শেখ, গোলাম মোস্তফা ও বাইরুল ইসলামসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষা, কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

গোমস্তাপুরে কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬