ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই দিনের সফরে পাকিস্তানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজধানীতে চার দিনে ৪১ চাঁদাবাজ গ্রেপ্তার মক্কা প্রতিরক্ষা চুক্তি: সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ সামরিক শক্তি কত? পঞ্চগড়ে সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা গ্রেপ্তার সৌদি আরবে ফেনীর প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’ মনুমেন্তাল ও মেসির ভালোবাসার গল্প: শেষবারের মতো নামছেন জাদুকর ভারতের ছয় আসনে উপনির্বাচন, চলছে ভোটগ্রহণ আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক, বাড়ল টেসলা-স্পেসএক্সের শেয়ারের দর দেশে নিয়ন্ত্রণহীন অনলাইন জুয়ার ৮ হাব, মাস্টারমাইন্ডরা বিদেশে

প্রেমিকার বিয়ের খবরে পীরগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারাণীগাঁও এলাকার আব্দুল কালাম আজাদের ছেলে ইয়াহিয়া খান (২৪) বিষপানে আত্মহত্যা করেছেন। তিনি পীরগঞ্জ ডিএন ডিগ্রি কলেজ থেকে অনার্সে পড়াশোনা করতেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এক তরুণীর সঙ্গে ইয়াহিয়ার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার খবর পেয়ে গত ১৩ সেপ্টেম্বর ইয়াহিয়া নিজ বাড়িতে ঘাসমারা কীটনাশক পান করেন।

পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় তাঁকে প্রথমে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে এবং পরে দিনাজপুরের একটি হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ বোধ করায় ২৮ সেপ্টেম্বর স্বজনরা তাঁকে বাড়িতে নিয়ে আসেন। তবে ১ অক্টোবর তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর বিকেলে তাঁর মৃত্যু হয়।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, ইয়াহিয়ার বিষপানের বিষয়টি জানতে পেরে তাঁর প্রেমিকাও বিষপান করেছিলেন। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণীরও মৃত্যু হয়েছে। তবে ওই তরুণীর নাম পরিচয় পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

প্রেমিকার বিয়ের খবরে পীরগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

আপডেট সময় : ০৮:৫৪:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬