ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় নিখোঁজের পরদিন হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ঝলসানো লাশ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবের গেজেট প্রকাশ অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের নেতৃত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান সাবরেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু করল মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর: প্রাপ্তি ও প্রত্যাশার সমীকরণ এলপিজির দাম সমন্বয়ে সরকার বাধ্য হয়েছে: উপদেষ্টা জাহেদ উর রহমান যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা কমানোর উদ্যোগে কসোভোয় পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে সাতক্ষীরার জয়জয়কার: ৩ স্বর্ণসহ ৪ পদক সরকারি কর্মকর্তাদের ৪২ ধরনের ভাতা করমুক্ত, করযোগ্য মাত্র ৩টি আয়

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দীর্ঘ দুই দশকের টানাপোড়েনের পর এবার নতুন সিদ্ধান্ত সামনে এসেছে। বাংলা কিংবা ‘ওয়েস্ট বেঙ্গল’ নয়, এখন থেকে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই রাজ্যটির নাম রাখা হবে ‘পশ্চিমবঙ্গ’। এ লক্ষ্যে রাজ্য বিধানসভার আগামী অধিবেশনে একটি নতুন বিল আনা হবে বলে জানানো হয়েছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের নাম আর 'বাংলা' বা 'ওয়েস্ট বেঙ্গল' থাকবে না, বরং উভয় ভাষাতেই তা ‘পশ্চিমবঙ্গ’ হিসেবে লেখা হবে। বিধানসভায় এই সংক্রান্ত বিলটি পাস হওয়ার পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে অনুমোদন পাওয়ার পর বিলটি পাঠানো হবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির অনুমোদন পেলেই এই নাম পরিবর্তন আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হবে।

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের এই প্রচেষ্টা অবশ্য বেশ পুরোনো। বিগত দুই দশকে এ নিয়ে বহু আলোচনা-পর্যালোচনা হয়েছে এবং একাধিকবার রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করে তা কেন্দ্রে পাঠানো হয়েছিল। সর্বপ্রথম বামফ্রন্ট সরকারের আমলে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও দুই দফায় নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল। যার মধ্যে সর্বশেষ ২০১৮ সালে রাজ্যটির নাম কেবল ‘বাংলা’ করার জন্য বিধানসভায় একটি প্রস্তাব পাস করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছিল তৃণমূল সরকার। তবে তৎকালীন সময়ে কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব অনুমোদন করেনি। এবার রাজ্যে বিজেপি সরকার আসার পর নাম ‘পশ্চিমবঙ্গ’ করার এই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই রাজ্যের নাম হবে ‘পশ্চিমবঙ্গ’

আপডেট সময় : ১১:১৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬